শিরোনাম
◈ মানুষকে ব্যাগে ভরে ফেললে কী হয়? খুনের আগে চ্যাটজিপিটি ব্যবহার করে পরিকল্পনা নিয়েছিল ঘাতক ◈ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে হঠাৎ ছাত্রদল-শিবিরের মধ্যে অস্থিরতা, নেপথ্যে কী? ◈ এফএ কাপের ফাইনালে ম্যানচেস্টার সিটির বিরু‌দ্ধে লড়‌বে চেলসি ◈ কোন পথে যাচ্ছে জামায়াত-এনসিপি ◈ চোটে জর্জরিত নেইমারের ব্রাজিল বিশ্বকাপ দলে ফেরার সুযোগ বাড়ছে ◈ তিন বছরে বন্ধ ৪০০ পোশাক কারখানা, ঝুঁকিতে গার্মেন্টস শিল্প  ◈ ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা অনিশ্চিত, আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরও বেড়েছে ◈ ইরান যুদ্ধের সময় আমিরাতে গোপনে ‘আয়রন ডোম’ মোতায়েনের অভিযোগ ইসরায়েলের বিরুদ্ধে ◈ ইরানবিরোধী অভিযানে ব্যবহৃত যুক্তরাজ্যের ফেয়ারফোর্ড ঘাঁটিতে আগুন ◈ লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় ১৪ জন নিহত

প্রকাশিত : ০৪ জুন, ২০২১, ০৪:৫৩ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২১, ০৪:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লাউয়াছড়ার উদ্যানে বন্যপ্রাণী অবমুক্ত

স্বপন দেব : [২] ‘‘মুজিব বর্ষের অঙ্গীকার, দেশ হবে প্রাণী ও মানুষের সমতার” এই শ্লোগান নিয়ে মৌলভীবাজারের লাউয়াছড়ায় বন্যপ্রাণী অবমুক্ত বৃক্ষরোপন করা হয়েছে।

[৩] বৃহস্পতিবার বিকালে বন্যপ্রাণী অবমুক্ত বৃক্ষরোপ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় কমিশনার মো.খলিলুর রহমান।

[৪] জেলা প্রশাসন, বন্যাপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ ও বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন শ্রীমঙ্গল এর আয়োজনে এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী।

[৫] অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মল্লিকা দে, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন শ্রীমঙ্গল এর চেয়ারম্যান সিতেশ রঞ্জন দেব ও পরিচালক সজল দেবসহ প্রশাসনের বিভিন্নস্থরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

[৬] এসময় ১টি অজগর, ৭টি গন্ধগোলক ও ১টি তক্ষক অবমুক্ত করা হয় ও বিভিন্ন প্রজাতির গাছ রোপন করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়