শিরোনাম
◈ মৌলভীবাজারে ওয়াজ মাহফিলে ৪ কমলা ৫০ হাজার টাকা, আধা কেজি খেজুর ১৫ হাজারে বিক্রি ◈ কুমিল্লায় স্কুলছাত্রী জান্নাতের মরদেহ উদ্ধার, পাশে পড়ে ছিল সিএনজি; মিলেছে ধস্তাধস্তির চিহ্ন ◈ নাটোরে জার্মান পর্যটকের ব্যাগ নিয়ে উধাও সেই যুবককে দেখা গেল সিসিটিভি ফুটেজে (ভিডিও) ◈ জাতীয় ক্রীড়া প‌রিষ‌দের ক্রীড়া পরিচালকের বিরুদ্ধে সংগঠককে পেটানোর অভিযোগ, থানায় মামলা ◈ বাংলাদেশ-নেপালের মতো ভারতে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি ◈ বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২২ জন শিক্ষক, গবেষণায় দেশসেরা বিশ্ববিদ্যালয় ◈ ঢাকায় অটোরিকশা-ই-বাইক চলাচলে নতুন নিয়ম, ৮ জোনে আলাদা রং ও নির্দিষ্ট সংখ্যা ◈ কিডনি-লিভার ট্রান্সপ্ল্যান্টে নতুন সুযোগ, নিকটাত্মীয়ের বাইরে ‘ইমোশনাল ডোনার’ নিয়ে অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন আইনে যা আছে ◈ ১০২ ডিগ্রি জ্বরের স্ত্রীর কাছে পরোটা-মাংসের আবদার, সমালোচনার মুখে যা বললেন মুকিত জাকারিয়া ◈ বিদেশগামীদের ডলার কেনার সীমা বাড়াল বাংলাদেশ ব্যাংক, মানি চেঞ্জারে মিলবে ৩ হাজার মার্কিন ডলার

প্রকাশিত : ০৪ জুন, ২০২১, ০৪:০৭ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২১, ০৪:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সড়ক দুর্ঘটনায় ফকিরহাটের মেধাবী ছাত্রীর মৃত্যু

মো: সাগর মল্লিক : [২] বাগেরহাটের ফকিরহাট উপজেলার আট্টাকা গ্রামের মেধাবী ছাত্রী মেহেরুন্নেছা শার্লী (২১) খুলনার লবনচরা এলাকার রূপসা সেতু সংলগ্ন মহাসড়কে শুক্রবার (০৪ জুন) বেলা সাড়ে ১১টায় মটরসাইকেল দুর্ঘটনায় মারা যায়। শার্লী ঢাকা তিতুমীর কলেজের মেধাবী ছাত্রী ছিলেন।

[৩] ফকিরহাটের আট্টাকা গ্রামের বাসিন্দা মৃত মহিউজ্জামান শান্ত’র কন্যা শার্লী বাবার মৃত্যুর পর ঢাকা মিরপুরে চাচার বাসায় থেকে লেখাপড়া করতো। করোনাকালে সে ফকিরহাট চলে আসে এবং ঈদের সময় সাতক্ষীরা ে চাচির কাছে বেড়াতে গিয়েছিলা। আজ চাচার সাথে মটরসাইকেল যোগে ফেরার পথে খুলনার লবনচরা পৌঁছালে পার্শ্ব রাস্তা থেকে একটি সাইকেল হঠাৎ তাদের সামনে ওঠে।

[৪] উক্ত সাইকেল আরোহীকে বাঁচাতে মটরসাইকেল ব্রেক করলে পিছনে বসা শার্লী ছিটকে রাস্তার পাশের রেলিংএর উপর পড়ে যায়। এতে তার মাথায় প্রচন্ড আঘাত লাগলে ঘটনাস্থলে জ্ঞান হারিয়ে ফেলে। তাকে প্রথমে খুলনা সিটি মেডিকেল কলেজ হসপিটালে এবং পরে খুলনা মেডিকেল কলেজ হসপিটালে নিলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

[৫] তার এ মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। মেধাবী ও শান্তশিষ্ট হওয়ায় সকলের কাছে শার্লী সকলের কাছে প্রিয় ছিলো। প্রাণচঞ্চল্যে ভরা এমন একজন মেয়ের মৃত্যুতে তার গ্রামের বাড়ি আট্টাকাতে এক হৃদয় বিদারক পরিবেশের সৃষ্টি হয়েছে।

[৬] মেহেরুন্নেছা শার্লীর মরদেহ খুলনা মেডেকেল কলেজ হাসপাতালে রয়েছে। আইনী প্রক্রিয়া অনুসরণ করে দ্রুত বাড়ি নিয়ে আসা হবে বলে পরিবার সূত্রে জানানো হয়। সম্পাদনা: জেরিন আহমেদ

 

  • সর্বশেষ