শিরোনাম
◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা ◈ ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জাবের-জুমা-আম্মারসহ আহত অনেকে

প্রকাশিত : ০৪ জুন, ২০২১, ০৩:৩৫ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২১, ০৩:৩৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বেসরকারি কলেজ বিশ্ববিদ্যালয়ের ওপর কর প্রত্যাহারের দাবি

শরীফ শাওন: [২] ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল শেখ মুহাম্মাদ আল-আমিন বলেন, বিশ্বব্যাপী করোনা পরিস্থিতিতে শিক্ষা ব্যবস্থা যখন বেহাল দশায়, তখন ২০২১-২২ অর্থবছরে বিশ্ববিদ্যালয়ের আয়ের ওপর ১৫ শতাংশ কর প্রস্তাব কাঁটা গায়ে নুনের ছিটা।

[৩] শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে ইশা ছাত্র আন্দোলনের প্রাইভেট বিশ্ববিদ্যালয় বিভাগের মানববন্ধনে আল-আমিন বলেন, দেশে পর্যাপ্ত উচ্চশিক্ষার ব্যবস্থা না থাকায় তুলনামূলক অধিক ব্যয়ে শিক্ষার্থীরা বেসরকারি প্রতিষ্ঠানে পড়াশোনা করছে। সেখানেও সরকারের লোভাতুর দৃষ্টি সচেতন ছাত্র সমাজসহ দেশবাসীকে ভাবিয়ে তুলেছে।

[৪] প্রাইভেট বিশ্ববিদ্যালয় বিভাগের সম্পাদক মুহাম্মাদ মাহবুব হোসেন বলেন, শিক্ষার ব্যয় কমানোর উপায় না খুঁজে উল্টো কর আরোপের প্রস্তাব অবিবেচনা প্রসূত। চুরি, দুর্নীতি, অর্থ পাচার বন্ধ করে দেশের শিক্ষার্থী তথা ভবিষ্যত প্রজন্মের কথা ভাবুন। শিক্ষার যাবতীয় ব্যয় রাষ্ট্রকেই বহন করতে হবে।

[৫] মানববন্ধনে ছাত্র নেতারা, শিক্ষা নিয়ে ব্যবসার নোংরা মানসিকতা পরিহার করে যথাযথ স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান খুলে শিক্ষার সুষ্ঠু পরিবশে ফিরিয়ে আনার আহ্বান জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়