শিরোনাম
◈ বাংলাদেশে টমেটো ও আলুর সংগ্রহ-পরবর্তী বিভিন্ন পর্যায়ে নষ্ট এক-তৃতীয়াংশ ধানে ১০.২৪% ◈ ত্রিদেশীয় সিরিজে প্রথম ম‌্যাচ সন্ধ‌্যায়, মু‌খোমু‌খি বাংলা‌দেশ ও জিম্বাবু‌য়ে ◈ মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার প্রথম দুই প্রতিপক্ষ চূড়ান্ত ◈ আগামী ২৪ ঘণ্টায় যেসব বিভাগে বৃষ্টি হতে পারে ◈ উত্তরায় কিশোর গ্যাংয়ের দাপট, মাদক সিন্ডিকেট ও দখলদারি নিয়ন্ত্রণে ‘দে লাড়া’ গ্রুপ (পিচ্চি সানি) ◈ ইমরান খান, ক্যালিস, ও সোবার্সের তালিকায় সাকিব আল হাসান ◈ ভারত কোটি টাকা আয় করবে, আর বঞ্চিত হ‌বে ওয়েস্ট ইন্ডিজ? ◈ হুতির হামলা আম‌লে নি‌চ্ছে না  সৌ‌দি আরব, যথাসময়ে এশিয়ান কাপ ফুটবল আয়োজনের ঘোষণা ◈ উপসাগরীয় অবকাঠামোয় ইরানের নিখুঁত হামলা, চাপে যুক্তরাষ্ট্রের যুদ্ধপরিকল্পনা ◈ গণপিটুনিতে ৯ মাসে ১৭১ মৃত্যু, ‘মব’ কি সংঘবদ্ধ অপরাধের নতুন কৌশল?

প্রকাশিত : ০৪ জুন, ২০২১, ০৩:২০ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২১, ০৩:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টি-টোয়েন্টি বিদায় জানাতে চান তামিম; টেস্টে খেলতে অনিহা সাকিবের

রাহুল রাজ: [২] ৮ বছর পর এই জুন-জুলাইয়ে জিম্বাবুয়ে সফরে যাবে বাংলাদেশ দল। সফরে একটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে টাইগাররা৷ এই সফরের টি-টোয়েন্টি সিরিজে খেলতে অনীহা জানিয়েছেন টাইগার ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল৷ অন্যদিকে গুঞ্জন আছে এই সিরিজেও টেস্ট খেলবেন না সাকিব আল হাসান।

[৩] গেল নিউজিল্যান্ড সফরে ওয়ানডে খেলেই ব্যক্তিগত কারণ দেখিয়ে টি- টোয়েন্টি সিরিজ না খেলেই দেশে ফিরেন তামিম ইকবাল। তখনই গুঞ্জন উঠে তাহলে কি টি-টোয়েন্টি থেকে অবসর নিবেন তামিম? তাছাড়া তামিম জানিয়েও ছিলেন ক্যারিয়ার লম্বা করতে এক ফরম্যাট থেকে অবসরে যাবেন তিনি।

[৪] এবার সেই গুঞ্জন যেন আরো বেশি হলো। কেননা টাইগারদের জিম্বাবুয়ে সফরের টি-টোয়েন্টি সিরিজ থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন তামিম ইকবাল৷ বিসিবিকে সরাসরি তিনি জানিয়ে দিয়েছেন, টি-টোয়েন্টি সিরিজে খেলবেন না তিনি। তবে ওয়ানডে ও টেস্টে খেলবেন।

[৫] বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান আকরাম খান দেশের এক গণমাধ্যমকে সাক্ষাৎকারে জানিয়েছেন এই তথ্য। তিনি জানিয়েছেন, ক্যারিয়ার লম্বা করতেই এই সিদ্ধান্ত তামিমের। আর তামিমের সেই সিদ্ধান্তকে সম্মান জানাবে বিসিবিও।

[৬] এদিকে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে না খেলে আইপিএলে অংশ নেওয়া সাকিব জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টেও খেলবেন না বলে জানিয়েছে বিসিবির একটি সূত্র। সেক্ষেত্রে টেস্টে সাকিবকে পেতে আরো অপেক্ষা বাড়লো। যদিও আকরাম খান জানিয়েছেন এ ব্যাপারে সাকিব এখনো কোন চিঠি দেননি।

  • সর্বশেষ