শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে নিঝুম মজুমদারকে হেনস্তা করে যুক্তরাষ্ট্র যুবদল, ছাত্রলীগের নেতৃবৃন্দের সামনে (ভিডিও) ◈ প্রধানমন্ত্রীর দেখা না পেয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের ওপর ক্ষু'ব্ধ নেতাকর্মীরা, হেনস্তার চেষ্টা (ভিডিও) ◈ উপজেলা পরিষদের প্রশাসক হলেন ৮ ইউএনও ◈ কুমিল্লায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আটক ◈ বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ◈ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনা সারাদেশের বিদ্যুৎকেন্দ্র নিয়ে ◈ মোহাম্মদপুরে কয়েকশ’ লোকের হামলা-ভাঙচুর, ১৫ লাখ টাকা ও জমির দলিল লুটের অভিযোগ ◈ টিকটক পরিচয়ে কুমিল্লায় দেখা করতে গিয়ে কিশোরী ধর্ষণের শিকার, অভিযুক্ত পলাতক ◈ গাইবান্ধায় যেভাবে কণ্ঠ নকল করে মোবাইল ব্যাংকিং প্রতারণার ফাঁদ পাতেন প্রতারক (ভিডিও) ◈ যুক্তরাজ্যে ঘুরে দাঁড়াল বাংলাদেশের পোশাক রপ্তানি, আগস্টে প্রবৃদ্ধি ১০.৫৩%

প্রকাশিত : ০৪ জুন, ২০২১, ০৮:৫৪ সকাল
আপডেট : ০৪ জুন, ২০২১, ১০:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ব্রিটেনে দিনে কোভিড সংক্রমণ এক সপ্তাহে ৪৯ শতাংশ বৃদ্ধি, ২৪ ঘন্টায় আক্রান্ত ৫ হাজার ২৭৪ জন (ভিডিও)

রাশিদুল ইসলাম : [২] একজনও কোভিডে মারা যায়নি এমন দিন দেখার পর গত ২৬ শে মার্চের পর ব্রিটেনে ফের সর্বোচ্চ আক্রান্ত হওয়ার ঘটনা ঘটেছে। অতিরিক্ত মৃত্যু ঘটেছে ১৮ জনের। গত সপ্তাহে মৃত্যু বেড়েছে কোভিডে ৮০ শতাংশ। অবশ্য ব্রিটেনের অর্ধেক জনগোষ্ঠীর টিকা দেওয়া সম্পন্ন হয়েছে। ডেইলি মেইল

[৩] গত দুই মাসে প্রথমবারের মত কোভিডে সংক্রমণ ৫ হাজার ছাড়িয়ে গেছে। ভাইরাসের প্রজনন হার বৃদ্ধি পেয়েছে ১ শতাংশের বেশি।

[৫] নতুন আক্রান্ত প্রতি ৪ জন ব্রিটিশ নাগরিকের মধ্যে ৩ জনই ভারতীয় ভ্যারিয়েন্টে শিকার।

[৬] ৭৫.৫ শতাংশ প্রাপ্ত বয়স্ক ব্রিটিশ নাগরিক টিকার প্রথম ডোজ ইতিমধ্যে দিয়েছেন। ৫০.২ শতাংশ দিয়েছেন উভয় ডোজ।

[৭] ব্রিটেনের ওয়েলস, পূর্ব ইংল্যান্ড ও ইয়র্কশায়ারে আক্রান্ত হচ্ছে বেশি। টেলিগ্রাফকে অধ্যাপক টিম স্টেক্টর বলেন কোভিড পরিস্থিতি ফের দ্রুত বদলে যাচ্ছে। সংক্রমণ বাড়ছে তবে তা ব্রিটেন জুড়ে নয়, অঞ্চল ভেদে। তরুণরা আক্রান্ত হচ্ছে বেশি।

[৮] ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক বলেছেন টিকা যারা দিয়েছেন তাদের মধ্যে খুব কমই কোভিডে আক্রান্ত হবার পর হাসপাতালে যাচ্ছেন।

https://videos.dailymail.co.uk/video/mol/2021/06/03/1054473717120939717/640x360_MP4_1054473717120939717.mp4

  • সর্বশেষ