শিরোনাম
◈ ৩. তেল স্থাপনাকে ঘিরে সতর্কতা, সৌদি–কাতার–আমিরাতে বাসিন্দাদের সরতে বলল ইরান ◈ ঈদের তারিখ ঘোষণা করল তুরস্ক ও সিঙ্গাপুর ◈ তেলের বাজারে চাপ, হরমুজ এড়িয়ে বিকল্প পথে রপ্তানি বাড়াচ্ছে দেশগুলো ◈ বিশ্ব কা‌পের ভেন‌্যু প‌রিবর্তনে ইরানের আবেদন প্রত্যাখ্যান ফিফার ◈ কপাল মন্দ সে‌নেগা‌লের, জিতেও শিরোপা পে‌লো না, মরক্কো আফ্রিকা কাপ চ্যাম্পিয়ন ◈ আবারও হামলার শিকার বাগদাদে মার্কিন দূতাবাস ◈ গুলশানের বাসা থেকে জরুরি দাফতরিক কাজ করছেন প্রধানমন্ত্রী ◈ এবার মুসলিম দেশে দুপুরেই দেখা গেল শাওয়ালের চাঁদ ◈ কৃষকদের আর্থিক নিরাপত্তায় বড় পদক্ষেপ, আসছে ফসল বীমা ◈ এক মাসে কতদূর এগোল সরকার: অর্থনীতি, রাজনীতি ও কূটনীতির হিসাব

প্রকাশিত : ০৪ জুন, ২০২১, ০৩:৩৩ রাত
আপডেট : ০৪ জুন, ২০২১, ০৩:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হোয়াটসঅ্যাপই বলে দেবে করোনা আক্রান্ত কি না

প্রযুক্তি ডেস্ক : বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের তাণ্ডবে ভারতের অবস্থা এখন ভয়াবহ। দেশটির শহরে কিংবা গ্রামীণ এলাকায় যেখানে আরটি-পিসিআকর পরীক্ষা বা সিটি স্ক্যান সহজে করানো সম্ভব নয়, সেই সব অঞ্চলের কথা ভেবে দেশটির সরকারের পক্ষ থেকে সম্প্রতি শুরু হয়েছে ‘এক্স রে সেতু’।

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা চালিত এই পদ্ধতি কাজ করবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে। কোনও ডাক্তার বা রেডিয়োলজিস্ট যদি বুকের এক্স-রে’র ছবি তুলে সেটা হোয়াটসঅ্যাপে আপলোড করেন, তা হলে সেই ছবি বিশ্লেষণ করে ১৫ মিনিটের মধ্যে রিপোর্ট পাঠাবে চ্যাটবট। করোনাভাইরাস, নিউমোনিয়া বা টিবি’র মতো কোনও অসুখ রয়েছে কি না জানা যাবে অবিলম্বেই।

ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স (আইআইএসসি), একটি স্টার্টআপ সংস্থা ‘নিরাময়ী’ এবং আর্টপার্ক যৌথভাবে এই প্রযুক্তি তৈরি করেছে। এই মুহূর্তে ৫০০ জন ডাক্তার এই প্রযুক্তি ব্যবহার করছেন। তবে ‘আর্টপার্ক’ র পক্ষ থেকে জানানো হয়েছে, খুব তাড়াতাড়ি ১০,০০০ ডাক্তার এই মাধ্যম ব্যবহার করবেন বলে তারা আশাবাদী।

আপাতত বিনামূল্য মানুষ এই পরিষেবা ব্যবহার করতে পারবেন। নির্মাতাদের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতে এই পরিষেবা যদি অর্থের বিনিময় ব্যবহার করতেও হয়, তা হলে তা রিপোর্ট পিছু ১০০ রুপির বেশি হবে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়