শিরোনাম
◈ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন বাণিজ্য জোটে বাংলাদেশের নজর ◈ সি‌রিজ জ‌য়ে আন‌ন্দিত ত‌বে শেষ ওভা‌রে ১৪ রান লাগ‌বে ব‌লে ভ‌য়ে ছিলাম: মিরাজ ◈ ক্রেডিট কার্ডের ঋণসীমা বাড়ালো কেন্দ্রীয় ব্যাংক, সর্বোচ্চ মিলবে ৪০ লাখ টাকা ◈ তানজিদের সেঞ্চুরি, তাসকিনের ঝলক—পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় ◈ কেন্দ্রীয় শহিদ মিনারে এলোপাতাড়ি গুলি, একজন আহত ◈ প্রথমবারের মতো ইসরায়েলের বিরুদ্ধে সেজিল ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান ◈ ২ হাজার কোটি টাকায় সৌদি আরব থেকে জরুরি ভিত্তিতে বাড়তি জ্বালানি কিনছে সরকার ◈ ভোজ্যতেল সংকটের আশঙ্কা নেই, নজরদারি বাড়াবে সরকার ◈ দেশের ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার ◈ নিউজিল্যান্ডকে হা‌রি‌য়ে ‌টি-‌টো‌য়ে‌ন্টি সিরিজ শুরু দক্ষিণ আফ্রিকার 

প্রকাশিত : ০৩ জুন, ২০২১, ১১:৫১ রাত
আপডেট : ০৩ জুন, ২০২১, ১১:৫১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বালিয়াকান্দিতে সরকারী নির্দেশনা অমান্য করে স্কুল পরিচালনার দায়ে কিন্ডার গার্টেনের অধ্যক্ষের জরিমানা

মোঃ ইউসুফ মিয়া রাজবাড়ী প্র‌তি‌নি‌ধিঃ রাজবাড়ীর বালিয়াকান্দিতে সরকারী নির্দেশনা অমান্য করে মনি মুকুর কিন্ডার গার্টেন পরিচালনা করায় জরিমানা ও অঙ্গীকার নামা নিয়েছে ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আম্বিয়া সুলতানা এ অভিযান পরিচালনা করেন।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আম্বিয়া সুলতানা বলেন, বালিয়াকান্দি শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত মনি মুকুর কিন্ডার গার্টেনের অধ্যক্ষ খোন্দকার রফিকুদ্দৌলা বাবলু ইতিপুর্বে কিন্ডার গার্টেন করোনাকালীন সময়ে চালু রাখবেনা বলে মুচলিকা প্রদান করেন। এরপরও সরকারী নির্দেশ অমান্য করার দায়ে তাকে দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় ২০ হাজার টাকা জরিমানা করাসহ ৩শত টাকা ননজুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা প্রদান করেছেন। অভিযানকালে থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়