শিরোনাম
◈ সরকারি নিয়োগে বাধ্যতামূলক ডোপ টেস্ট, পজিটিভ হলেই বাতিল ◈ ছবিসহ নামের ব্যানারে বিরক্ত নতুন স্বরাষ্ট্রমন্ত্রী, দিলেন কড়া বার্তা ◈ প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ হলেন আব্দুর রহমান সানি ◈ প্রধানমন্ত্রীর প্রেস সচিব হলেন আবু আবদুল্লাহ এম ছালেহ ◈ রমজানের ছুটির ক্ষতি পুষিয়ে নেওয়ার পরিকল্পনা আছে : শিক্ষামন্ত্রী ◈ যাত্রী ইমিগ্রেশন শেষ হতেই লাগেজ হাতে পাবেন: বিমান প্রতিমন্ত্রী ◈ কালোবাজারিদের বঙ্গোপসাগরে ছুড়ে ফেলব : ধর্মমন্ত্রী ◈ রোজায় স্কুলের ছুটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করল শিক্ষা মন্ত্রণালয় ◈ জনগণের নিরাপত্তা ও মনে স্বস্তি ফিরিয়ে আনা সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মজুতদার ও বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিমন্ত্রী ইশরাকের যুদ্ধ ঘোষণা

প্রকাশিত : ০৩ জুন, ২০২১, ০৮:৪৮ রাত
আপডেট : ০৩ জুন, ২০২১, ০৮:৪৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাতক্ষীরার আলীপুর বাজার থেকে প্রায় ৮ কেজি গাঁজাসহ আটক ২

আসাদুজ্জামান : [২] সাতক্ষীরার আলীপুর বাজার থেকে ৭ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশান ব্যাটেলিয়ন (র‌্যাব)। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার আলীপুর বাজারের একটি মাধ্যমিক বিদ্যালয়ের গেট সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

[৩] আটককৃত মাদকব্যবসায়ীরা হলো, আলীপুর ঢালীপাড়া গ্রামের আমিনুর সরদারের ছেলে রায়হান সরদার (২৬) ও একই গ্রামের আব্দুর রবের ছেলে উজ্জল হোসেন (২২)।

[৫] র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্প কমান্ডার এ.এস.পি মাহাবুব-উল-আলম জানান, আলীপুর বাজার এলাকায় কতিপয় ব্যক্তি মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় করার উদ্দেশ্যে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে র‌্যাব সাতক্ষীরা ক্যাম্পের একটি আভিযানিক দল সেখানে অভিযান চালান।

[৬] এ সময় আলীপুর বাজারের একটি মাধ্যমিক বিদ্যালয়ের গেট সংলগ্ন এলাকা থেকে উক্ত দুই মাদক ব্যবসায়ী আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ৭ কেজি ৮০০ গ্রাম গাঁজা, একটি মোবাইল ফোন ও দুটি সিমকার্ডসহ জব্দ করা হয়। তিনি আরো জানান আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে সাতক্ষীরা সদর থানায় সোপর্দের প্রস্তুতি চলছে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়