শিরোনাম
◈ সরকারি নিয়োগে বাধ্যতামূলক ডোপ টেস্ট, পজিটিভ হলেই বাতিল ◈ ছবিসহ নামের ব্যানারে বিরক্ত নতুন স্বরাষ্ট্রমন্ত্রী, দিলেন কড়া বার্তা ◈ প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ হলেন আব্দুর রহমান সানি ◈ প্রধানমন্ত্রীর প্রেস সচিব হলেন আবু আবদুল্লাহ এম ছালেহ ◈ রমজানের ছুটির ক্ষতি পুষিয়ে নেওয়ার পরিকল্পনা আছে : শিক্ষামন্ত্রী ◈ যাত্রী ইমিগ্রেশন শেষ হতেই লাগেজ হাতে পাবেন: বিমান প্রতিমন্ত্রী ◈ কালোবাজারিদের বঙ্গোপসাগরে ছুড়ে ফেলব : ধর্মমন্ত্রী ◈ রোজায় স্কুলের ছুটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করল শিক্ষা মন্ত্রণালয় ◈ জনগণের নিরাপত্তা ও মনে স্বস্তি ফিরিয়ে আনা সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মজুতদার ও বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিমন্ত্রী ইশরাকের যুদ্ধ ঘোষণা

প্রকাশিত : ০৩ জুন, ২০২১, ০৬:১১ বিকাল
আপডেট : ০৩ জুন, ২০২১, ০৬:১১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বগুড়ায় বিপুল পরিমাণ চোলাইমদসহ গ্রেফতার এক

জিএম মিজান : [২] র‌্যাব-১২ বগুড়া ক্যাম্পের মাদক বিরোধী অভিযানে র‌্যাবের একটি টিম, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাড়ে ৯৮ লিটার চোলাইমদসহ মো. আনোয়ার হোসেন (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

[৩] বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় এ অভিযান পরিচালনা করে। গ্রেফতারকৃত আনোয়ার হোসেন বগুড়ার শাজাহান পুর উপজেলার চকজোড়া পুর্ব পাড়া গ্রামের সোলায়মান মোল্লার ছেলে।

[৪] র‌্যাব-১২ বগুড়া ক্যাম্প সুত্রে জানা যায়, র‌্যাবের একটি টিম, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জেলার সদর উপজেলার ফতেহ্ আলী মোড়স্থ গালাপট্টি আল আরাফ ফার্মেসীর সামনে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে মোঃ আনোয়ার হোসেন কে সাড়ে ৯৮ লিটার চোলাইমদ, একটি মোবাইল এবং দুইটি সীমকার্ডসহ গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে ।

[৫] র‌্যাব-১২ বগুড়া স্পেশাল কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার কিশোর রায় এ প্রতিবেদক-কে বলেন, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে ।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়