শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের ‘মাদার অব অল বোম্বস’ ইরানে ফেলার পরিকল্পনা, কতটা ভয়ংকর এই বোমা? ◈ একদিনে যে তিন বিভাগ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ পায়রা বন্দরের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের পথ সুগম, আন্ধারমানিক সেতুর ডেক নির্মাণ সম্পন্ন ◈ সাগরে ভাসছে হাজার হাজার আইফোন ১৮! জেলেদের হাতে কোটি টাকার ‘ধন’ (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের নিরাপত্তা জোরদারের নির্দেশ তারেক রহমানের, থাকছে বিশেষ প্রটোকল ◈ সাফে জাতীয় দলের জার্সিতে রোনান সু‌লিভান, সরাসরি অভিষেকের অপেক্ষা ◈ নেত্রকোনায় দোকানে বসে থাকা সাংবাদিককে গুলি করে হত্যা ◈ শাহ আমানত বিমানবন্দরে দফায় দফায় চুরি, অন্ধকারে পড়েছিল এক কিলোমিটার এলাকা ◈ আমদানিতে চাহিদা বাড়ায় ডলারের দাম ফের বাড়ছে, আন্তঃব্যাংকে সর্বোচ্চ ১২৩ টাকা ৫০ পয়সা ◈ অনলাইন বিজ্ঞাপনের আড়ালে ইসরায়েলের বিশ্বজুড়ে নজরদারি, বাদ যায়নি পেন্টাগন-ন্যাটো-জাতিসংঘও

প্রকাশিত : ০৩ জুন, ২০২১, ০৫:৪৬ বিকাল
আপডেট : ০৩ জুন, ২০২১, ০৫:৪৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাজেটে সামাজিক নিরাপত্তায় ১২ হাজার ৪০ কোটি টাকা বরাদ্দ বাড়ছে

সমীরণ রায়: [২] করোনার কারণে এবার সামাজিক নিরাপত্তা বলয়ে ২০২১- ২২ অর্থবছরের বাজেটে এখাতে ১ লাখ ৭ হাজার ৬১৪ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল। যা বাজেটের ১৭ দশমিক ৮৩ শতাংশ এবং জিডিপির ৩ দশমিক ১১ শতাংশ। গত অর্থবছরে এ খাতে বরাদ্দ ছিল ৯৫ হাজার ৫৭৪ কোটি টাকা। এ ছাড়া বয়স্ক, বিধবা, স্বামী পরিত্যক্তা, প্রতিবন্ধী ভাতা বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে।

[৩] দেশের দরিদ্র প্রবীণ ব্যক্তিকে শতভাগ বয়স্ক ভাতা কার্যক্রমে নিয়ে আসতে ভাতা প্রাপ্য অতি উচ্চ ও উচ্চ দরিদ্রভুক্ত গ্রুপে নতুন করে ১৫০ উপজেলা সম্প্রসারণ করা হচ্ছে। এতে করে বয়স্ক ভাতাভোগীর সংখ্যা বেড়ে আরও ৮ লাখ যোগ হবে। সে জন্য এ খাতে ৪৮১ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ দেওয়া হবে। ‘বিধবা, স্বামী নিগৃহীতা নারীদের জন্য ভাতা কার্যক্রম’ এর আওতা বাড়ানো হচ্ছে। এতে করে ৪ লাখ ২৫ হাজার জন নতুন উপকারভোগী যোগ হবে। এ খাতে ২৫৫ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। আর সারাদেশে ২ লাখ ৮ হাজার জন প্রতিবন্ধীকে নতুন করে ভাতার আওতায় আনার প্রস্তাব করা হয়েছে। এজন্য বাজেটে ২০০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

[৪] বাজেটে বীর মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী ১২ হাজার টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা করা হচ্ছে। এর জন্য ১ হাজার ৯২০ কোটি অতিরিক্ত বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

  • সর্বশেষ