শিরোনাম
◈ সৌদি আরবের মদিনা অভিমুখে হুথিদের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংসের দাবি সৌদি জোটের ◈ সৈয়দপুর বিমানবন্দরে আন্তর্জাতিক কার্গো ফ্লাইট চালুর দাবি, হাজার কোটি টাকার কৃষিপণ্য রপ্তানির সম্ভাবনা উত্তরবঙ্গে ◈ পঞ্চগড়ে স্কুল ফিডিংয়ের পাউরুটির ভেতরে মিলল ধারালো ব্লেড, তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত ◈ ২০৩০ সালের মধ্যে আঞ্চলিক শিপিং হাব হচ্ছে চট্টগ্রাম বন্দর, চলছে, ডিসেম্বরের মধ্যে হচ্ছে ‘স্মার্ট বন্দর’ ◈ পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও শিল্প-সংস্কৃতিতে দক্ষ হতে হবে শিশুদের: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মহেশখালী থেকে পতেঙ্গা সমুদ্রের তলদেশ দিয়ে তেল পরিবহণ শুরু হচ্ছে ইন্দোনেশিয়ার কোম্পানি পরিচালনায় ◈ নতুন যে দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী ◈ বদলি ইব্রাহিমের গোলে ভুটা‌নের বিরু‌দ্ধে বাংলাদেশের স্বস্তির জয় ◈ সাফে রোমাঞ্চকর লড়াইয়ে পাকিস্তানকে হারাল ভারত ◈ টেকনাফে মানবপাচারকারী চক্রের সঙ্গে যৌথবাহিনীর গোলাগুলি, সেনাসদস্য নিহত

প্রকাশিত : ০৩ জুন, ২০২১, ০৫:৪১ বিকাল
আপডেট : ০৩ জুন, ২০২১, ০৫:৪১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কিশোরীগঞ্জে বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের গাছ কেটে বহুতল মার্কেট নির্মাণের প্রতিবাদে মানববন্ধন

খাদেমুল মোরসালিন : [২] নীলফামারীর কিশোরগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ে স্কুল কর্তৃপক্ষ কর্তৃক গাছ কেটে বহুতল মার্কেট নির্মাণের প্রতিবাদে মানবন্ধন করেছে ওই বিদ্যালয়ের বর্তমান, সাবেক শিক্ষার্থীবৃন্দ ও সর্বস্তরের জনগণ।

[৩] বুধবার দুপুরে ওই বিদ্যালয়ের গেট ও স্থানীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করে।

[৪] নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কিশোরগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়। ১৯৩৯ সাল থেকে বিদ্যালয়টি সুনামের সাথে শিক্ষাদান করে আসছে। এ বিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে সুনামের সাথে কাজ করছে।

[৫] এ প্রাণের বিদ্যালয়টির দক্ষিণ পাশে রাস্তার পাশ দিয়ে বাউন্ডারির ভেতর গাছ কেটে শুধুমাত্র ব্যবসায়িক স্বার্থে বহুতল মাকের্ট বানানোর যে অন্যায় কার্যক্রম শুরু হয়েছে তা বন্ধ ও এর প্রতিবাদে ওই বিদ্যালয়ের বর্তমান, সাবেক শিক্ষার্থী ও সর্বস্তরের জনগণ মানববন্ধন করেছে।

[৬] এসময় বক্তব্য রাখেন ওই বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ মোঃ আবুল কালাম বারী পাইলট, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ জাকির হোসেন বাবুল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মশিয়ার রহমান, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. হুসাইন মোঃ সায়েম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাবু পতিরাম চন্দ্র, উপজেলা ছাত্রলীগের সভাপতি মঈনুল আরেফিন সপু, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আঃ হালিম, আঃ রাজ্জাক, হোসেন মোহাম্মদ হানীফ, দিপক, সম্রাট, রোকন, আওলাদ হোসেন, মোজাহিদ ইসলাম সুরুজ প্রমুখ। এতে ভার্সুয়াল বক্তব্য রাখেন জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ.স.ম ফিরোজ-উল-হাসান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সফি কামাল রিয়াদ।

[৭] বক্তব্যে বিদ্যালয়টির সাবেক ছাত্ররা বলেন- এ বিদ্যালয়টি শুধুমাত্র ঐতিহ্যবাহী নয়। এটির সুনাম দেশ জুড়ে রয়েছে। আমাদের শেকড় ও প্রাণের এ বিদ্যালয়টির পরিবেশ নষ্ট আমরা মেনে নিব না। আমাদের প্রাণের বিদ্যাপীঠ, আমাদের পরিচয়ের পীঠস্থান কিশোরগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ে গাছ কেটে বহুতল মার্কেট করা হচ্ছে তা আমরা বন্ধ করার দাবি জানাচ্ছি।

[৮] পরে সাবেক শিক্ষার্থীরা উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে জেলা প্রশাসকের নিকট একটি স্মারকলিপি প্রদান করে।

  • সর্বশেষ