শিরোনাম
◈ খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদ ও এক-এগারোয় কী ভূমিকা? ছক কষা হয় আগের দিন সন্ধ্যার বৈঠকে ◈ ইরান যুদ্ধে মধ্যস্থতা করতে চেয়ে সক্রিয় পাকিস্তান, ভারত কি কোণঠাসা হচ্ছে?  ◈ ইমনের ব‌্যা‌টিং তাণ্ড‌বের পর মোস্তাফিজের রেকর্ড, জয়ে ফিরলো লাহোর কালান্দার্স ◈ বাংলাদেশে উৎপাদনের পরও জ্বালানি সংকট কেন? ◈ সাফ চ্যাম্পিয়ন দ‌লের জন‌্য পুরস্কার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর ◈ যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ‘কালো দিন’: একদিনে ২ যুদ্ধবিমান, ৫ ড্রোন ভূপাতিত, ২ হেলিকপ্টারে হামলা করলো ইরান ◈ এলপিজির দামে বড় লাফ, তবুও বাজারে বাড়তি দামে বিক্রি ◈ ইসি শুরু করেছে প্রাথমিক প্রস্তুতি, সরকারের “গ্রিন সিগন্যাল” চাই ◈ জ্বালানি সংকটে গণপরিবহন সেবা ফ্রি করার ঘোষণা পাকিস্তানের ◈ বিশ্বজুড়ে পেট্রোলের দামে বৈষম্য: কোথায় কত দামে বিক্রি হচ্ছে

প্রকাশিত : ০৩ জুন, ২০২১, ০৪:৪৭ দুপুর
আপডেট : ০৩ জুন, ২০২১, ০৪:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নোয়াখালীতে করোনায় নতুন শনাক্ত ৯৮ জন

অহিদ মুুকুল : [২] বুধবার ২৯৬ জনের নমুনা পরীক্ষা করে এ ফলাফল পাওয়া যায়। শনাক্তের হার ৩৩ দশমিক ১১ শতাংশ। তাঁদের মধ্যে ৫৯ জনই জেলার সদর উপজেলার বাসিন্দা।

[৩] একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। তিনি জেলার সদর উপজেলার পূর্ব অশ্বদিয়া গ্রামের বাসিন্দা।

[৪] বৃহস্পতিবার জেলা সিভিল সার্জনের কার্যালয় এসব তথ্য প্রকাশ করে।

[৫]  বাকি ব্যক্তিদের মধ্যে বেগমগঞ্জ উপজেলার রয়েছেন ১২ জন, সোনাইমুড়ী উপজেলার ১, চাটখিলের ৮, সেনবাগের ৪, কোম্পানীগঞ্জের ৮ ও কবিরহাট উপজেলার ৮ জন রয়েছেন। এ নিয়ে জেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ৮১৩। এর মধ্যে সুস্থ হয়েছেন ৬ হাজার ৬৪০ জন।

[৬] গত মঙ্গলবার রাতে জেলার সদর উপজেলার অশ্বদিয়া গ্রামের বাসিন্দা মোহাম্মদ শফিউল্লাহ (৮৫) করোনার সংক্রমণে বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২২।

[৭] জেলা সিভিল সার্জন চিকিৎসক মাসুম ইফতেখার বলেন, আক্রান্তের হার কমাতে ইতিমধ্যে সদর উপজেলায় বাড়ি বাড়ি লকডাউনসহ স্বাস্থ্যবিধি মানার বিষয়ে প্রশাসনিক কড়াকড়ি বাড়ানো হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়