শিরোনাম
◈ ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেপ্তার ২৭২ জন ◈ এলন মাস্কের টেসলাকে চ্যালেঞ্জ, রোডস্টারের ওপর দিয়ে উড়ল আলেফের উড়ন্ত গাড়ি! ◈ অনুমতি ছাড়াই অন্যের ওয়ালেট থেকে পরীক্ষামূলক ইথেরিয়াম খরচ করল ওপেনএআইয়ের গবেষণা মডেল ◈ নারী শ্রমিকদের কল্যাণে গুরুত্ব, রিবা আন্তর্জাতিক স্থাপত্য পুরস্কারে বিশ্বের সেরা নতুন ভবন রংপুরের গ্রিন ফিল্ড ফ্যাক্টরি ◈ ইনানী রিসোর্টে আগুন: ফজরের পর সৈকতে গিয়ে বাঁচলেন দুই বান্ধবী, প্রাণ গেল মুক্তার ◈ আ‌লিং হলান্ডের জোড়া গোলে ম‌্যান‌চেস্টার সিটির জয় ◈ তরুণ উদ্যোক্তাদের জন্য ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন, আবেদন শুরু ১ নভেম্বর ◈ কুমিল্লায় পানি উন্নয়ন বোর্ডের জমির দ্বন্দ্বে যুবদল নেতা খুন : পুলিশ সুপার ◈ দেশ গঠনে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে: প্রধানমন্ত্রী ◈ কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে নিহত ১৭, ১৩ নারী ও ১ শিশু

প্রকাশিত : ০৩ জুন, ২০২১, ০৩:৩৩ দুপুর
আপডেট : ০৩ জুন, ২০২১, ০৩:৩৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গাইবান্ধায় শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে মানববন্ধন

আনোয়ার হোসেন : [২] স্কুল-কলেজসহ সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার বাংলাদেশ ইসলামী আন্দোলন গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে শহরের ডিবি রোডে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

[৩] ইসলামী আন্দোলন জেলা সভাপতি হাফেজ মাও. ইসমাইল হোসেনের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা সেক্রেটারী প্রভাষক মোহাম্মদ আব্দুল মাজেদ, সহ-সেক্রেটারী মাওলানা আল আমীন বিন হোসাইন, ইসলামী শ্রমিক আন্দোলন জেলা সভাপতি বীরমুক্তি মো. আবদুল মুত্তালিব, ইসলামী যুব আন্দোলন জেলা সভাপতি হাফেজ মাওলানা রাফিউল ইসলাম, সেক্রেটারী ওসমান গনি, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন জেলা সভাপতি গাজী মো.ফাহিমুল ইসলাম প্রমুখ।

[৪] বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীরা মাদক, বাল্য বিবাহ ও অনৈতিক কাজে জড়িয়ে পড়ছে। এতে করে দেশের প্রায় ৩ কোটি শিক্ষার্থীদের ভবিষ্যত অনিশ্চিত হয়ে পড়ার আশংকা রয়েছে। তাই স্বাস্থ্যবিধি মেনে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবি জানান বক্তারা। শীঘ্রই শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা না হলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে বলে বক্তারা হুশিয়ারী দেন। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ