শিরোনাম
◈ ঢাকাসহ আশপাশে দুপুরের মধ্যে বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা: আবহাওয়া অধিদপ্তর ◈ হরমুজ প্রণালির পর ওমান উপসাগরে নিয়ন্ত্রণের দাবি ইরানের নৌবাহিনীর ◈ আরেকটি পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্পে বদলাবে যোগাযোগ ব্যবস্থা ◈ ইরানি হামলার শঙ্কায় মধ্যপ্রাচ্যের মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে ক্লাস শুরু ◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল

প্রকাশিত : ০৩ জুন, ২০২১, ০৩:০৪ দুপুর
আপডেট : ০৩ জুন, ২০২১, ০৩:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রামেক হাসপাতালে কোভিড আক্রান্তে চাঁপাইনবাবগঞ্জের ৫, রাজশাহীর ২, নওগাঁ ও পাবনায় একজনের মৃত্যু

মঈন উদ্দীন: [২] রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও নয়জন মারা গেছেন। তাদের সবাই করোনা পজিটিভ হয়ে চিকিৎসাধীন ছিলেন।

[৩] বৃহস্পতিবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক সাইফুল ফেরদৌস বিষয়টি নিশ্চিত করেছেন।

[৪] এ নিয়ে গত ২৪ মে থেকে ৩ জুন পর্যন্ত ১১ দিনে হাসপাতালের করোনা ইউনিটে মারা গেলেন ৭৭ জন। এই ৭৭ জনের মধ্যে ৪৬ জন করোনায় আক্রান্ত ছিলেন। এদিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডগুলোতে রোগীর চাপ বাড়ছেই। আগের দিনের তুলনায় রোগী বেড়ে দাঁড়িয়েছে ২২৪ জনে। আগের দিন ভর্তি ছিলেন ২২০ জন।

[৫] উপপরিচালক সাইফুল ফেরদৌস বলেন, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে নয়জনের মৃত্যু হয়েছে। এই নয়জনের মধ্যে করোনার ‘হটস্পট’ চাঁপাইনবাবগঞ্জের পাঁচজন, রাজশাহীর দুজন, নওগাঁ ও পাবনার একজন করে আছেন।

[৬] তাঁদের মধ্যে হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্র (আইসিইউ) পাঁচজন, ৩ নম্বর ওয়ার্ডে দুজন, ১৬ ও ২২ নম্বর ওয়ার্ডে একজন করে মারা গেছেন। তাঁদের মরদেহ স্বাস্থ্যবিধি মেনে দাফনের পরামর্শ দেওয়া হয়েছে।এদিকে হাসপাতালে প্রতিদিনই উদ্বেগজনক হারে বাড়ছে করোনা রোগী ও করোনা উপসর্গের রোগী। হাসপাতালে গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ২৯ জন।

[৭] এর মধ্যে রাজশাহীর ১৪ জন, চাঁপাইনবাবগঞ্জের ১১ জন, নওগাঁর তিনজন ও পাবনার ১ জন। এ নিয়ে আজ সকাল ৯টা পর্যন্ত ভর্তি আছেন করোনার প্রায় দেড় বছরের মধ্যে সর্বোচ্চ ২২৪ জন রোগী। এর আগের দিন ভর্তি ছিলেন সর্বোচ্চ ২২০ জন রোগী। ২২৪ জনের মধ্যে রাজশাহী জেলার সর্বোচ্চ রোগী ভর্তি আছেন ১০১ জন আর চাঁপাইনবাবগঞ্জের ৯৬ জন। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়