শিরোনাম
◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা ◈ ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জাবের-জুমা-আম্মারসহ আহত অনেকে

প্রকাশিত : ০৩ জুন, ২০২১, ১২:৪৬ দুপুর
আপডেট : ০৩ জুন, ২০২১, ০১:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যশোর সদর উপজেলা চেয়ারম্যান মারা গেছেন

বাবুল আক্তার: [২] যশোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নূরজাহান ইসলাম নীরা (৫৪) মারা গেছেন।

[৩] বৃহস্পতিবার (৩ জুন) সকালে তিনি মারা যান ( ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)।

[৪] উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

[৫] হাসপাতাল সূত্রে জানা যায়, হঠাৎ তার শ্বাসকষ্ট বেড়ে গেলে আজ বেলা ১১টার দিকে পরিবারের সদস্যরা তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় । ভর্তির প্রায় ২০ মিনিট পর তিনি মারা যান।

[৪] যশোর জেনারেল হাসপাতালের ডা. কাজল কান্তি দাঁ বলেন, নূরজাহান ইসলাম নীরা মূলত শ্বাসকষ্টজনিত কারনে তিনি মারা গেছেন। তিনি শ্বাসকষ্ট ছাড়াও ডায়াবেটিস, ব্লাড প্রেশার ও হার্টের রোগী ছিলেন।

[৫] যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন বলেন, কিছু দিন ধরে তিনি হার্টের সমস্যায় আক্রান্ত ছিলেন। সম্প্রতি তার হার্টে রিং পরানো হয়।

[৬] তিনি বলেন, নূরজাহান ইসলাম নীরা ছাত্রলীগের রাজনীতি থেকে শুরু করে আজকের এই অবস্থানে। তার অকাল মৃত্যুতে দলের অপূরণীয় ক্ষতি হয়ে গেলো।

[৭] বেলা ১২টার দিকে তার মরদেহ যশোর শহরের কাজীপাড়ায় নিজ বাসভবনে নিয়ে যাওয়া হয়। সম্পাদনা: অনন্যা আফরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়