শিরোনাম
◈ ‘এটি ছিল একটি ফাঁদ, আর এতেই পা দিয়েছে আওয়ামী লীগ’ ◈ নতুন মজুরি বোর্ডের মাধ্যমে পোশাক শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে : শ্রমমন্ত্রী ◈ সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ, যুক্তিতর্ক মঙ্গলবার ◈ ১৬ বছরের কম বয়সী শিশুদের সামাজিক মাধ্যম ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের ◈ বড় উত্থান শেয়ারবাজারে, ১২০০ কোটি টাকা ছাড়াল লেনদেন ◈ মির্জা আজমকে আত্মসমর্পণ করতে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ ◈ হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু ◈ রাতের আকাশে তারার চেয়েও বেশি স্যাটেলাইট দেখার তথ্য গবেষণায়, বাড়ছে মহাকাশ দূষণের উদ্বেগ! ◈ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে বিভাগ চালুর নির্দেশ শিক্ষামন্ত্রীর, ‘বেকার তৈরির কারখানা’ হতে দেওয়া যাবে না ◈ তারেক রহমানের বক্তব্য বিকৃতভাবে প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম, কোনো দেশের নাম উল্লেখ করেননি প্রধানমন্ত্রী: পররাষ্ট্র মন্ত্রণালয়

প্রকাশিত : ০২ জুন, ২০২১, ১১:১৫ রাত
আপডেট : ০৩ জুন, ২০২১, ১২:৩০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিকের উপর হামলার ঘটনায় মামলা, ৫দিনের রিমান্ড আবেদন

আবুল হাসনাত মোঃ রাফি: ব্রাহ্মণবাড়িয়ায় পেশাগত দায়িত্ব পালনকালে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শাহাদৎ হোসেনের উপর হামলার ঘটনায় প্রধান আসামী মো. রোমান (২৮)কে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে সদর মডেল থানায় এই ঘটনায় আহত সাংবাদিক শাহাদাৎ হোসেন বাদি হয়ে মঙ্গলবার দিবাগত রাতে মামলাটি দায়ের করেন।

মামলায় আসামী করা হয়েছে ছাত্রলীগ নেতা পরিচয়দানকারী রোমান মিয়া (২৮) ও তার ভাই জেলা সৈনিক লীগ নেতা মো. জুম্মান (৩৬) সহ আরও অজ্ঞাত ৫/৬জনকে। রোমান ও জুম্মান জেলা শহরের কাজীপাড়ার রউফ মিয়ার ছেলে। এরমধ্যে রোমানকে মঙ্গলবার সন্ধ্যা গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম জানান, ইতিমধ্যে সাংবাদিকের উপর হামলাকারী রোমানকে গ্রেফতারের পর আজ দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য বিজ্ঞ আদালতে ৫দিনের রিমান্ড আবেদন করা হবে। অন্য আসামীদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত আছে।

এর আগে মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের প্লাটফর্মে একটি মানববন্ধনের কর্মসূচি চলাকালে সাংবাদিক শাহাদাৎ হোসেনের উপর হামলার ঘটনা ঘটে। পরে ঘটনাস্থলে উপস্থিত অন্যান্য সংবাদ কর্মীরা তাকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন।

হামলার শিকার সাংবাদিক শাহাদৎ হোসেন বলেন, মানববন্ধন চলাকালে স্টেশনের গেইট কিপার মুরাদুল ইসলামকে রোমান নামের এক যুবক মারধর করে। মুরাদুল বিষয়টি আমাকে জানালে আমি যুবলীগ নেতা সাবেক ভিপি হাসান সারোয়ার ভাইকে জানাই। আমি কেন হাসান ভাইকে জানালাম এই কারণে রোমান অকথ্য ভাষায় গালিগালাজ করে। এক পর্যায়ে ছাত্রলীগ নেতা পরিচয়দানকারী রোমান ও তার ভাই সৈনিক লীগের নেতা জুম্মান কিছু বুঝে উঠার আগেই আমাকে মারধর শুরু করে। তারা একের পর এক এলোপাতাড়ি কিল ঘুষি মারতে থাকে। পরে সহকর্মীরা এসে আমাকে উদ্ধার করে।
খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার আনিসুর রহমান সহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকতারা হাসপাতালে আহত সাংবাদিক শাহাদাৎ হোসেনকে দেখতে আসেন। এসময় তারা হামলার সাথে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনার আশ্বাস দেন।

 

 

  • সর্বশেষ