শিরোনাম
◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী ◈ সেবা না পেয়ে বেশ কিছু শিশু মারা গেছে, বাংলাদেশের হাসপাতালে আইসিইউ এবং ভেন্টিলেশন সেবা কতটা আছে?  ◈ জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর ◈ স্কুল চলাকালীন যানজট নিরসনে বিকল্প খুঁজতে নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ভারত সফরে জয়শঙ্কর-দোভালের সঙ্গে বৈঠক, জ্বালানি ও পানি ইস্যুতে গুরুত্ব ◈ ঢাকাসহ ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ

প্রকাশিত : ০২ জুন, ২০২১, ০৯:৩৪ রাত
আপডেট : ০২ জুন, ২০২১, ০৯:৩৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অননুমোদিত ভবনে চলছে ৮ বেসরকারি বিশ্ববিদ্যালয় কার্যক্রম, দুটি অবৈধ ক্যাম্পাস

শরীফ শাওন: [২] ডা. দীপু মনি বলেন, শিক্ষার্থী অভিভাবক বা জনসাধারণের সচেতনতায় ইউজিসির ওয়েবসাইটে বিশ্ববিদ্যালয়গুলোর নামের পাশে লাল তারকা চিহ্নিত করা হয়েছে। ভবনসহ বিশ্ববিদ্যালয় বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে গণবিজ্ঞপ্তিতেও নাম উল্লেখ করা হয়েছে।

[৩] বুধবার সংসদের বৈঠক শুরু হলে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন-২০২০ এর ধারা ১৩ অনুযায়ী সংশ্লিষ্ট বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুকূলে প্রদত্ত সাময়িক সনদে উল্লেখিত স্থান বা শহরের বাইরে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শাখা পরিচালনার কোনো সুযোগ নাই।

[৪] মন্ত্রী জানান, অবৈধ ভবনে কার্যক্রম পরিচালনাকারীদের মধ্যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, সাউথ ইস্ট ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ এবং নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ এই চার বিশ্ববিদ্যালয় পরিদর্শনপূর্বক তদন্তে ইউজিসি কমিটি গঠন করেছে। এছাড়াও ইউনিভার্সিটি অব সাউথ এশিয়া, স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ, ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অব বাংলাদেশ ও উত্তরা ইউনিভার্সিটির বিষয়ে তদন্তে কমিটি গঠন প্রক্রিয়া চলছে।

[৫] দীপু মনি বলেন, উত্তরা ও বনানীতে ইবাইস বিশ্ববিদ্যালয় দুটি অবৈধ ক্যাম্পাস এবং ঢাকা শহরের উত্তারায় দি ইউনিভার্সিটি অব কুমিল্লার একটি অবৈধ শাখা রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়