শিরোনাম
◈ নারী টি-টোয়েন্টিতে বাংলা‌দেশ দলের নতুন অধিনায়ক নাহিদা আক্তার ◈ পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে পরিস্থিতি হঠাৎ করেই খুব উত্তপ্ত, দফায় দফায় সংঘর্ষ ◈ ঢাকা থেকে ১১৮ ফ্লাইট বাতিল, আটকা ১৮৩৬২ যাত্রী ◈ দেশকে স্বাধীন করার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা যেমন ধর্ম দেখিনি, জাত দেখিনি: তারেক রহমান ◈ একটি উদ্যোগ, একটু চেষ্টা, এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বাংলাদেশের ফুটবল নিয়ে আশাবাদী, জানালেন পরিকল্পনা ◈ প্রশাসনে সচিব পদমর্যাদার ১০ কর্মকর্তাকে দপ্তর বদল ও পদায়ন করেছে সরকার, কে কোথায় গেলেন ◈ যুক্তরাষ্ট্র প্রস্তাব মেনে নিলে সাত দিনের মধ্যেই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব ◈ যাত্রীশূন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এমন রূপ কেউ কখনও দেখেননি আগে (ভিডিও) ◈ এবার টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, হামলার দায় স্বীকার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের (ভিডিও)

প্রকাশিত : ০২ জুন, ২০২১, ০৮:৪০ রাত
আপডেট : ০৩ জুন, ২০২১, ০২:৪৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফিলিস্তিনের ওপর ইসরাইলের আক্রমণ সত্যিই অমানবিক, ছোট্ট শিশুদের কান্না সহ্য করা যায় না: প্রধানমন্ত্রী

মনিরুল ইসলাম: [২] প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেছেন, ফিলিস্তিনের ওপর ইসরাইলের আক্রমণ সত্যিই অমানবিক। সেখানকার ছোট্ট শিশুদের কান্না, তাদের অসহায়ত্ব, মাতৃ-পিতৃহারা হয়ে ঘুরে বেড়ানো সহ্য করা যায় না।

[৩] বুধবার জাতীয় সংসদে আনা শোক প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। সংসদ সদস্য আবদুল মতিন খসরু ও আসলামুল হক আসলামের মৃত্যুতে সংসদে আনা শোকপ্রস্তাবের ওপর আলোচনা অনুষ্ঠিত হয়। পরে সর্বসম্মতি ক্রমে শোকপ্রস্তাব সংসদ গ্রহণ করেন। সম্প্রতি ইসরায়েলি বাহিনীর আক্রমণে নিহত প্যালেস্টাইন নাগরিকদের জন্যও সংসদ শোক প্রকাশ করেন।

[৪] ইসরায়েলি হত্যাযজ্ঞের তীব্র নিন্দা জানিয়ে সংসদনেতা শেখ হাসিনা বলেন, ইসরায়েল একের পর এক হত্যাকাণ্ড চালাচ্ছে। তারা এর আগেও হত্যযজ্ঞ চালিয়েছে। ছোট শিশুরা আহত হচ্ছে। তাদের ওপর জুলুম, তারা অত্যাচারিত, মা-বাবাহারা সত্যি দুঃখজনক। যাদের দেখি মানবতার এত কথা বলেন, কিন্তু এই সময় চুপ থাকে। আন্তর্জাতিক বহু সংস্থা এখন আর কথা বলে না। সেটাই আমার প্রশ্ন।

[৫] প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশের অবস্থান স্পষ্ট করে বলেন, প্যালেস্টাইনের ভাইদের সঙ্গে আমরা সবসময় আছি। অতীতেও তাদের জন্য সাধ্যমতো সবরকম সহযোগিতা করেছি। এখনও করে যাচ্ছি। এই সহযোগিতা আমরা অবশ্যই করে যাবো। ইসরাইলের এই ঘৃণ্য আক্রমণের তীব্র নিন্দা জানাই।

  • সর্বশেষ