শিরোনাম
◈ আমি গু.লি করিনি আমাকে গু.লি করার নির্দেশ দেওয়া হয়েছিল: মৃত্যুদণ্ডপ্রাপ্ত এএসআই (ভিডিও) ◈ সংসদে ১২টি বিল পাস ◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার

প্রকাশিত : ০২ জুন, ২০২১, ০৫:০৭ বিকাল
আপডেট : ০২ জুন, ২০২১, ০৫:০৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অশ্লীল টিকটক ভিডিও বানানোর অভিযোগে রাজশাহীতে নারীসহ আটক ৯

মঈন উদ্দীন: [২] মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা অভিযান চালিয়ে তাঁদের আটক করে।

[৩] বুধবার দুপুরে রাজশাহী মহানগর পুলিশের কমিশনার আবু কালাম সিদ্দিক তাঁর কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান। মঙ্গলবার (১ জুন) সন্ধ্যায় নগরীর ভদ্রা পার্ক, পদ্মা গার্ডেন, জিয়া পার্ক ও আলিফ-লাম-মীম ভাটার মোড়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক নয়জনের মধ্যে তিনজন কিশোরী। এছাড়া একজন কিশোরও আছে। এদের বয়স ১৪ থেকে ১৭ বছরের মধ্যে। রাজশাহীর বিভিন্ন এলাকায় তাঁদের বাড়ি।

[৪] আটক অন্য পাঁচজন হলেন- নগরীর ছোটবনগ্রাম হাউজিং কোয়ার্টার এলাকার এসএম সিহাব ওরফে অন্তর (২৫), একই এলাকার মমিনুল ইসলাম (২৪), রাজশাহীর পুঠিয়া উপজেলার কাঁঠালবাড়িয়া এলাকার শরিফুল ইসলাম (২০), রাজশাহীর এয়ারপোর্ট থানার বিরস্তইল এলাকার ইসতিয়াক আহমেদ ওরফে রিফাত (১৯) ও পবা উপজেলার বড় ভালাম এলাকার লালন শাহ (২৪)।

[৫] পুলিশ কমিশনার বিষয়টি নিশ্চিত করে জানান, এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়