শিরোনাম
◈ জনগণকে সঙ্গে নিয়েই দেশ এগিয়ে নিতে চাই: তারেক রহমান ◈ মিয়ানমার সংলগ্ন সীমান্তে গুলিবিদ্ধ সেই শিশু মারা গেছে ◈ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোট, নৌকা সমর্থকসহ যেসব 'ফ্যাক্টর' হিসাব পাল্টে দিতে পারে ◈ সূর্যের তীব্র ক্ষোভে বিপদের আশঙ্কা, ভারতে বড় ধরনের রেডিও ব্ল্যাকআউটের সতর্কবার্তা ইসরোর ◈ নির্বাচন উপলক্ষে দুই দিন বন্ধ থাকবে দেশের সব বাণিজ্যবিতান ও শপিংমল ◈ যুক্তরাস্ট্র ও অ‌স্ট্রেলিয়াসহ বি‌ভিন্ন দে‌শে যেতে বাংলাদেশিদের 'ভিসা সংকট' কাটছে না কেন?  ◈ কারাগারে মারা গেলেন সাবেক পানিসম্পদমন্ত্রী এমপি রমেশ চন্দ্র সেন ◈ ভার‌তের চেতন শর্মা বল‌লেন, বাংলাদেশের নির্বাচনের পর সিদ্ধান্ত বদলাবে পাকিস্তান ◈ ভোটের মাঠে বাকযুদ্ধ, দিশেহারা ভোটাররা ◈ ই‌ত্তিহা‌দের বিরু‌দ্ধে জয় পে‌লো আল নাসর, এবা‌রো খেল‌লেন না রোনালদো

প্রকাশিত : ০২ জুন, ২০২১, ০২:০৮ দুপুর
আপডেট : ০২ জুন, ২০২১, ০২:০৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অবশেষে যশের সঙ্গে প্রেমের কথা ‘স্বীকার করলেন’ নুসরাত

বিনোদন ডেস্ক: গেল ১ বছর ধরে সাংসদ ও অভিনেত্রী নুসরাত জাহান এবং যশ দাশগুপ্তের সঙ্গে প্রেমের গুঞ্জন চলছে। সময়ের সঙ্গে সঙ্গে তা যেন আরও জোরদার হয়েছে। কখনও ইনস্টাগ্রামে একই খাবারের ছবি শেয়ার করেছেন দুই তারকা, কখনও আবার নুসরাতের তোলা ছবি পোস্ট করেছেন যশ। তা নিয়ে বিস্তর জল্পনাও রয়েছে। এবার সেই জল্পনায় নতুন করে ঘৃতাহুতি পড়ল নুসরতের ইনস্টাগ্রাম স্টোরির সৌজন্যে।

সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমের বিচারে তৃতীয় স্থান পেয়েছেন নুসরাত। তাতে ডেটিং স্ট্যাটাসে লেখা ছিল যশের নাম। নুসরাত নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেন এটি। পাশাপাশি যশের ‘Most Desirable Man’-এর তকমা পাওয়ার পোস্টটিও শেয়ার করেছেন এ নায়িকা। তাতেই আলোচনা তুঙ্গে।

এছাড়াও ঘন ঘন নুসরাতের ইনস্টাগ্রামে ভেসে আসে যশকে নিয়ে পোস্ট। কফির কাপে চুমুক থেকে শুরু করে ডিনার ডেট- একসঙ্গে করছেন তারা। সে ছবি আবার শেয়ারও দিচ্ছেন। শিরোনাম হচ্ছেন সংবাদমাধ্যমের। তবুও সম্পর্কের কথা নিজের মুখে স্পষ্ট করেননি কেউই।

আসছে ১৯ জুন নুসরাতের দ্বিতীয় বিবাহবার্ষিকী। তা নিয়ে হয়ত অভিনেত্রী কোনো পরিকল্পনা নেই। কিন্তু নেটিজেনরা তাকিয়ে আছেন দিনটির দিকে। কারণ সেদিই পরিষ্কার হবে নুসরাত-নিখিলের সম্পর্কের জটিল অংক। এমনটাই মনে করছেন টলিপাড়ার অনেকে। সূত্র: জি নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়