শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের পর ইসরায়েলেও যুদ্ধবিরোধী বিক্ষোভ, চাপে নেতানিয়াহু ◈ হরমুজ প্রণালী দিয়ে পাকিস্তানের ২০ জাহাজ চলাচলের অনুমতি দিল ইরান ◈ ৪৭.৫ মিলিয়ন ডলারে ব্যাংক এশিয়ার কাছে বাংলাদেশি কার্যক্রম বিক্রি করছে ব্যাংক আলফালাহ ◈ টানা ছুটি শেষে আজ থেকে খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান, জারি নতুন নির্দেশনা ◈ রাশিয়া-ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের সংঘাত: বাংলাদেশের বিকল্প শ্রমবাজারের অপেক্ষা ◈ যুক্তরাষ্ট্রে ‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ ◈ ‘প্রত্যেক নাগরিককে ২৫০০ টাকা বৈশাখী ভাতা’ নিয়ে যা জানা গেল ◈ জনগণের প্রত্যাশা পূরণে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর, আইনশৃঙ্খলা মেনে চলার নির্দেশ ◈ ভূমধ্যসাগরে দিক হারিয়ে ৬ দিন ভেসে থাকার পর ২১ বাংলাদেশিসহ ২৬ জন উদ্ধার, মৃত্যু অন্তত ২২ ◈ ড‌য়ে‌চে‌ভে‌লের প্রতি‌বেদন- আইপিএল সম্প্রচারে বাধা নেই, বলছে সরকার

প্রকাশিত : ০২ জুন, ২০২১, ১১:১৪ দুপুর
আপডেট : ০২ জুন, ২০২১, ১১:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ব্লগসাইটে নারী সেজে প্রতারণার ফাঁদ

মিনহাজুল আবেদীন: [২] ব্লগসাইটের নাম ঢাকা ট্রাভেল এজেন্সি। ভেতরে প্রবেশ করতেই যৌনতার হাতছানি, পর্যটনের চিহ্ন নেই। যৌনতার প্রতি আকর্ষণ দেখে দেড় বছর আগে এই ব্যবসার শুরু করেন নিরাপত্তারক্ষী আমিরুল ইসলাম ও তার সহযোগী দিনমজুর শহীদ ইসলাম।

[৩] জানা গেছে, ইউটিউব টিউটোরিয়াল দেখে ব্লগসাইট তৈরি করে আমির। বুকিং মানি দেয়ার পর খদ্দেরদের সঙ্গে নারীকণ্ঠে কথা বলে বিভিন্ন সার্ভিসের নামে টাকা হাতিয়ে নিতো শহীদ। গ্রাহককে কোনও সার্ভিস দেয়া হতো না।

[৪] গ্রেপ্তার দু’জনে জানায়, এই ফাঁদ পেতে প্রতিমাসে তাদের আয় হতো চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা।

[৫] মঙ্গলবার ডিবিসি টিভির এক প্রতিবেদনে ঢাকা মহানগর পুলিশ গোয়েন্দা বিভাগ (গুলশান) উপ কমিশনার মশিউর রহমান বলেন, তারা আসলে একেবারেই প্রতারক শ্রেণির লোক। মানসিকভাবে দেউলিয়া, নৈতিকভাবে দেউলিয়া বিভিন্ন শ্রেণি পেশার মানুষের কাছ থেকে বিপুল পরিমাণে টাকা-পয়সা হাতিয়ে নিয়েছে তারা।

৬] ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক সালমা আক্তার বলেন, যাদের ছবি ব্যবহার করা হচ্ছে তারা থার্ডপার্টি। কিন্তু তারা এই ডিম্যান্ড সাপ্লাইয়ের কোথাও নেই। ফলে অনেকের ব্যক্তিগত নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। তবে পারিবার ও সমাজ কার্যকর ভূমিকা পালন না করলে দিন দিন এই অপরাধ প্রবণতা আরও বাড়বে। সম্পাদনা: রাশিদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়