শিরোনাম
◈ শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়েছে বাংলাদেশ ◈ দর্শক‌দের মুসলিমবিদ্বেষী স্লোগান, ফিফার শাস্তিমূলক তদন্তের মুখে স্পেন ◈ রাষ্ট্রীয় সফরে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়নসহ আলোচনায় ৩ চুক্তি ◈ হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ১০ শিশুর মৃত্যু ◈ দিল্লি না ঢাকা'-র রেশ কাটিয়ে দিল্লি ও ঢাকা কি কাছাকাছি আসতে পারবে? ◈ ক্রিকেট বো‌র্ডে ক্রিকেট নেই, আ‌ছে সার্কাস: আফতাব আহ‌মেদ ◈ বি‌সি‌বি‌তে তামিম ইকবা‌লের নেতৃত্ব নিয়ে আশাবাদী ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ ঢামেক চিকিৎসকদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষ, জরুরি সেবা বন্ধ ◈ ইরানের কাছে অস্ত্র সরবরাহে কড়া বার্তা, ৫০% শুল্কের ঘোষণা ট্রাম্পের ◈ সাবেক ক্রীড়া উপদেষ্টা গায়ের জোরে বিসিবি দখল করেছিল: স্বরাষ্ট্রমন্ত্রী (ভিডিও)

প্রকাশিত : ০২ জুন, ২০২১, ০৯:২৮ সকাল
আপডেট : ০২ জুন, ২০২১, ০৯:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফেলে দেয়া টি ব্যাগের নানান ব্যবহার

ডেস্ক রিপোর্ট: চা খাওয়া ছাড়া আরও অনেক কাজেই লাগতে পারে টি ব্যাগ। জেনে নিন কী কাজে লাগে ঘরোয়া উপকরণটি। দেশ রূপান্তর

দুর্গন্ধ কমাতে: রান্নাঘরে ডাস্টবিন থাকলে তা থেকে, বিশেষ করে এই গরমকালে বাজে গন্ধ ছড়াতে পারে। ব্যবহার করা টি ব্যাগ ফেলে রাখুন ডাস্টবিনে। সমস্ত গন্ধ দূর হয়ে যাবে।

রুম ফ্রেশনার হিসেবে: ঘরে সুগন্ধের জন্য দামি এয়ার পকেট কেনেন? হাতের কাছে টি ব্যাগ থাকলে আর কেনার দরকার নেই! ব্যবহার করা টি ব্যাগ শুকনো করে নিন, তাতে ছিটিয়ে দিন কয়েক ফোঁটা পছন্দের এসেনশিয়াল অয়েল। এবার ব্যাগগুলো বাথরুমে বা ড্রয়ারের ভেতরে রেখে দিন।

ছত্রাক থেকে গাছ বাঁচাতে: পছন্দের গাছে ফাঙ্গাস ধরেছে? পানিতে টি ব্যাগ দিয়ে ফুটিয়ে নিন। তারপর সেই জলটা স্প্রে বোতলে ভরে মাটিতে আর পাতায় স্প্রে করুন সকাল-বিকেল। ছত্রাক কমে যাবে।

ঘর থেকে পোকামাকড় তাড়াতে: পেপারমিন্ট টি-এর গন্ধে পোকামাকড় পালায়। গরম পানিতে পেপারমিন্ট টি ব্যাগ ভিজিয়ে নিন। এবার ওই পানিতে দু'ফোঁটা বাসন মাজার লিকুইড সাবান যোগ করুন। ভালোভাবে মিশিয়ে স্প্রে বোতলে ভরে ঘরের কোনায় কোনায় স্প্রে করে দিন। ইঁদুরসহ সব পোকামাকড়ের উৎপাত কমে যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়