শিরোনাম
◈ ২১৪ কোটি টাকায় নির্মিত কক্সবাজার ‘আইকনিক’ স্টেশন ইজারা নিতে ব্যবসায়ীদের অনাগ্রহ! ◈ যুক্তরাষ্ট্র-ইরান দ্বিতীয় দফা বৈঠক হতে পারে বৃহস্পতিবারই ◈ বৈদেশিক ঋণে চাপের মুখে সরকার, পাঁচ বছরে পরিশোধ করতে হবে ২৬ বিলিয়ন ডলার ◈ মার্কিন অবরোধ উপেক্ষা করে হরমুজ পার হলো চীনা জাহাজ ◈ হেল্পার ছিলেন চালকের আসনে, কুমিল্লার দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক খাদে, নিহত ৭ ◈ ১৪০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ‘সুপার এল নিনো’র দিকে এগোচ্ছে বিশ্ব, শঙ্কায় আবহাওয়াবিদরা! ◈ ১৩ দিনেই নেপালকে পুরোপুরি বদলে দিলেন নতুন প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ (ভিডিও) ◈ বাংলাদেশে প্রথমবার হজযাত্রীদের 'নুসুক কার্ড' বিতরণ শুরু ◈ ইসরায়েলের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি এরদোয়ানের, উত্তেজনা বাড়ছে মধ্যপ্রাচ্যে ◈ বর্ণিল আয়োজনে শুরু বৈশাখী শোভাযাত্রা, ঢাবিতে উৎসবের ঢল

প্রকাশিত : ০২ জুন, ২০২১, ০৭:৩৮ সকাল
আপডেট : ০২ জুন, ২০২১, ০৭:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইতালিয়ান সিরি আ লিগে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ারের পুরস্কার জিতলেন লুকাকু

স্পোর্টস ডেস্ক : [২] সদ্য সমাপ্ত ২০২০-২১ মৌসুমের সিরি আ লিগের এই পুরস্কার জিতেন তিনি। বেলজিয়াম এই তারকা এবারের মৌসুমে লিগে ২৪ গোল করা ছাড়াও ১১টি গোলে সতীর্থদের সহযোগিতা করেছেন। ১১ বছরের ইতিহাসে এবারই প্রথমবারের মত সিরি আ লিগ শিরোপা জয় করেছে লুকাকুর ক্লাব ইন্টার মিলান।

[৩] এদিকে লিগে সর্বোচ্চ ২৯ গোল করার সুবাদে জুভেন্টাসের পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো সেরা ফরোয়ার্ডের পুরস্কার জিতে নিয়েছেন। সেরা অনূর্ধ্ব-২৩ খেলোয়াড় হিসেবে মনোনীত হয়েছেন ফিওরেন্টিনার ডুসান ভ্লাহোভিচ। এসি মিলানের হয়ে ১৪টি ম্যাচে কোন গোল হজম না করার রেকর্ড গড়ে সেরা গোলরক্ষক মনোনীত হয়েছেন গিয়ানলুইগি ডোনারুমা। সেরা ডিফেন্ডার হয়েছেন আটালন্টার ক্রিস্টিয়ান রোমেরো।

[৪] ইন্টার সতীর্থ লুকাকুর সঙ্গে এবারের লিগে পুরস্কারের তালিকায় আরো নাম লিখিয়েছেন মিডফিল্ডার নিকোরো বারেলা। জুরি বোর্ডের বিবেচনায় তিনিই হয়েছেন এবারের লিগের সেরা মিডফিল্ডার। - রোমটাইমস/ গোল ডটকম

  • সর্বশেষ
  • জনপ্রিয়