শিরোনাম
◈ ‌ফ্রা‌ন্সের বা‌জিমাত, ১৪ মিনিটে বেল‌জিয়াম‌কে দি‌লো চার গোল ◈ বাংলাদেশি কর্মীদের ভিসা বন্ধের বিষয়ে যেসব নির্দেশনা দিয়েছে লাওস ◈ লিও‌নেল মেসির মহাকাব্যের শেষ অধ্যায়  ◈ যুক্তরাষ্ট্রে হামের ভয়াবহ বিস্তার, নিউইয়র্কে জরুরি অবস্থা ঘোষণা! ◈ মঞ্চ প্রস্তুত, বিদায়ী ম‌্যাচ রাঙা‌তে আ‌র্জেন্টিনার জা‌র্সিতে মে‌সিও প্রস্তুত, ১০ নম্বর জার্সির নতুন মালিক কে হ‌চ্ছেন? ◈ দুর্গাপূজার ছুটি নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য যে নতুন নির্দেশনা ◈ ক্রিকে‌টের তিন মোড়‌লের আপত্তিতে বিশ্ব ক্লাব চ্যাম্পিয়নশিপ থেকে সরে এসে‌ছে আইসিসি ◈ ভারতের গোয়েন্দা বিমান গোপনে ঢুকে পড়েছিল পাকিস্তানে, ৬৫ হাজার ফুট উচ্চতায় ম্যাক ২.৪ গতির সেই রহস্যময় অভিযান! ◈ ‘দিন যাচ্ছে, বাজার খরচ বাড়ছে’: সবজির চড়া দামে বিপাকে রাজধানীবাসী ◈ কোচ বললেন অ‌ভিমা‌নের কিছু নেই, রোনা‌ল্ডোর জন‌্য দরজা খোলা, জিদান বললেন—এ বিদায় মেনে নেওয়া যায় না

প্রকাশিত : ০১ জুন, ২০২১, ১০:৪৩ রাত
আপডেট : ০১ জুন, ২০২১, ১০:৪৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাঁশখালীতে চাচাত ভাই'কে কুপিয়ে দুই পা বিচ্ছিন্ন করে হত্যা, প্রধান আসামী দেলোয়ার হোসেন গ্রেপ্তার

রিয়াজুর রহমান রিয়াজ: জমি নিয়ে বিরোধের জেরে চট্টগ্রাম বাঁশখালীতে মো. সাবের হোসাইনকে কুপিয়ে দুই পা বিচ্ছিন্ন করে হত্যা করেছেন আপন চাচাত ভাই দেলোয়ার হোসেন।

প্রায় আড়াই মাস আগে এমন ঘটনা ঘটালেও অপরাধী ছিলেন ধরা ছোঁয়ার বাহিরে।

মঙ্গলবার (১ জুন) দুপুর ১২টায় রাঙ্গুনিয়া উপজেলার রোয়াজারহাট এলাকা থেকে এ হত্যাকাণ্ডের প্রধান আসামী দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করেন র‌্যাব-৭।

গ্রেপ্তার দেলোয়ার হোসেন বাঁশখালী উপজেলার খন্দকার পাড়ার মৃত মোজাহের আহম্মদের ছেলে।

এবিষয় মঙ্গলবার (১জুন) বিকেল সাড়ে ৪টায় র‌্যাব-৭ চান্দগাঁও কার্যালয়ে প্রেস ব্রিফিং করা হয়।

এতে সিপিসি-৩ এর কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লীডার আব্দুল্লাহ আল জাবের ইমরান বলেন, গত ১৮ মার্চ ভূমি সংক্রান্ত বিরোধের জেরে মো. সাবের হোসাইনকে আপন চাচাত ভাই দেলোয়ার হোসেন কুপিয়ে দুই পা শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলে৷ এ সময় স্থানীয়রা সাবেরকে প্রথমে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান।

সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় গত ১৯ মার্চ সাবের হোসাইন মৃত্যুবরণ করেন।

এ ঘটনায় সাবের হোসেনের স্ত্রী আমেনা খাতুন বাদী হয়ে বাঁশখালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে আজ (মঙ্গলবার) দুপুর ১২টার দিকে রাঙ্গুনিয়া থেকে আসামী দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী মো. সাবের হোসাইনকে হত্যার সঙ্গে জড়িত বলে স্বীকার করেছেন।

  • সর্বশেষ