শিরোনাম
◈ যৌন হয়রানির অপরা‌ধে ৫ বছর নিষিদ্ধ গায়ানা ফুটবল কর্মকর্তা ইয়ান আলভেস ◈ সীমান্তে ভারতীয় ড্রোন পড়ে আতঙ্ক, বিজিবির হেফাজতে উদ্ধার করা হয়েছে ◈ টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে আটে বাংলাদেশ ◈ চীনের নেতৃত্বাধীন বাণিজ্যিক জোট আরসেপে যোগ দিতে প্রস্তুত বাংলাদেশ ◈ সরকারি ব্যয়ে স্বচ্ছতা নিশ্চিত করতে ৩৮ অডিট রিপোর্ট প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর ◈ দেশের ইতিহাসে এত চমৎকার নির্বাচন আগে কখনো হয়নি: সেনাপ্রধান ◈ এক বছরের মধ্যেই সব ধাপের স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল ◈ শাপলা চত্বর মামলা: ৫৮ জন নিহত, প্রধান আসামি শেখ হাসিনা ◈ হরমুজে আটকে থাকা জাহাজের সংখ্যা প্রায় ২০০০! ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি উত্তরাধিকার সূত্রে পাওয়া: বাণিজ্যমন্ত্রী (ভিডিও)

প্রকাশিত : ০১ জুন, ২০২১, ০৬:৩৯ বিকাল
আপডেট : ০১ জুন, ২০২১, ০৬:৩৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শিক্ষাপ্রতিষ্ঠান ১৫ মাস বন্ধ থাকায় বেড়েছে কিশোর অপরাধ

শরীফ শাওন: [২] অভিভাবক-ছাত্র-শিক্ষক জাতীয় মঞ্চের বক্তারা বলেন, এসময় শিক্ষার্থীরা মোবাইলে আসক্ত হয়ে পড়েছে, বেড়েছ বাল্যবিয়ে ও মাদকাসক্তির প্রভাব।

[৩] মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে শিক্ষার্থীরা বন্দি জীবন-যাপন করায় মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে পড়েছে। ঝঁড়ে পড়ার হার ও শিশুশ্রম বেড়েছে। অনেক কিশোরী টিকটকের মত অশ্লীলতায় জড়িয়ে, নারী ও শিশু পাচারকারীদের বিভিন্ন প্রলোভনে বিদেশে পাচারের শিকার হচ্ছে। এছাড়াও কিশোর গ্যাংয়ের মত অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ছে।

[৪] শিক্ষা প্রতিষ্ঠান খোলার দবি জানিয়ে কিন্ডারগার্টেন ও সমমান শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ১০ হাজার কোটি টাকা প্রণোদনাসহ শিক্ষাপ্রতিষ্ঠানকে সেবামূলক প্রতিষ্ঠান ধরে পানি ও বিদ্যুৎ বিল আবাসিক হারে নির্ধারণ করা এবং কিন্ডারগার্টেনগুলোর নিবন্ধন গতিশীল করার দাবি জানানো হয়।

[৫] অভিভাবকরা পাবজি, ফ্রি ফায়ার, টিকটিকসহ অশ্লীল সাইট বন্ধের দাবি জানিয়ে অভিভাবকরা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান আরও বেশিদিন বন্ধ থাকলে কিশোর অপরাধ বাড়বে। স্বাস্থ্যবিধি মেনে সব কিছু চলতে পারলে শিক্ষাপ্রতিষ্ঠানও চলতে পারবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়