শিরোনাম
◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা ◈ ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জাবের-জুমা-আম্মারসহ আহত অনেকে

প্রকাশিত : ০১ জুন, ২০২১, ০৫:১১ বিকাল
আপডেট : ০১ জুন, ২০২১, ০৫:১১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কক্সবাজারে ফ্ল্যাট থেকে ইয়াবা ও নগদ টাকাসহ নারী গ্রেপ্তার

কায়সার হামিদ : [২] কক্সবাজার শহরের টেকপাড়া (পল্লবী লেইন) মনসুর ম্যানশনের একটি ফ্ল্যাট থেকে ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ টাকাসহ জান্নাতুল ফেরদাউস (৩২) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে কক্সবাজার সদর থানা পুলিশ। সোমবার (৩১ মে) রাত ১২ টার দিকে ওই নারীকে গ্রেপ্তার করা হয়েছে। সে একই এলাকার জয়নাল আবেদীনের স্ত্রী। বুধবার (১ জুন) সকালে কক্সবাজার জেলা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।

[৩] কক্সবাজার সদর থানার ওসি শেখ মুনীর উল গীয়াস জানান, সোমবার রাতে পুলিশের অভিযানে ৪ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৪১ হাজার টাকা এবং মাদক কারবারে ব্যবহৃত আইটেল মোবাইলসহ জান্নাতুল ফেরদাউস নামে ওই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। দীর্ঘদিন ধরে ওই নারী ফ্ল্যাট ভাড়া নিয়ে মাদক কারবার করে যাচ্ছিল। তার বিরুদ্ধে মাদক মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (১ জুন) তাকে আদালতে প্রেরণ করা হবে। সম্পাদনা : সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়