শিরোনাম
◈ মাথাপিছু বরাদ্দ ৮ হাজার টাকা বাড়লেও বাড়ছে ঋণের দায় ◈ সস্তায় পেয়ে ৩৪ তলায় ফ্ল্যাট কিনেছিলেন, পরে জানলেন বাস্তবে কোনো অস্তিত্বই নেই ◈ বিসিবির প‌রিচালকরা কে কোন ক‌মি‌টির দায়িত্ব পে‌লেন ◈ নির্বাচনের আগে একটি দলকে ইসলামী ব্যাংক ১১ হাজার কোটি টাকা দিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ পুশইন ঠেকাতে বেনাপোল সীমান্তে দেড়গুণ বাড়ানো হলো বিজিবি মোতায়েন ◈ ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তপ্ত সংসদ, ব্যাংকটি বিএনপি সরকারের হাতেই সবচেয়ে নিরাপদ: অর্থমন্ত্রী ◈ কী থাকবে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হতে যাওয়া নতুন চার বিষয়ের মধ্যে? ◈ ২১ বছরের অপেক্ষার অবসান, নাহিদ-মোসাদ্দেকের দাপটে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় ◈ এবার বাতিল হ‌লো ইরানের জন্য বরাদ্দ থাকা ‌বিশ্বকা‌পের টিকিটও ◈ ইউপি নির্বাচনকে ‘টেস্ট কেস’ ভাবছে সরকার, আ.লীগ নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে নতুন আলোচনা

প্রকাশিত : ০১ জুন, ২০২১, ০৪:২১ দুপুর
আপডেট : ০১ জুন, ২০২১, ০৪:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আগামী ১০ জুন থেকে হাবিপ্রবি’তে সশরীরে পরীক্ষার সিদ্ধান্ত

তাহেরুল আনাম : [২] দিনাজপুরে হাজি দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আগামী ১০জুন থেকে সশরীরে পরীক্ষা নেওয়ার সিদ্ধন্তে পৌছেছে হাবিপ্রবি’র প্রশাসন বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিষ্টার বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা. ফজলুল হক।

[৩] ৩১ মে সোমবার বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের ডীনদের সাথে সভা শেষে এই সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগামী ১০ জুন থেকে যে কোন অনুষদ কিংবা বিভাগ চাইলে পরীক্ষা নিতে পারবে। এদিকে পরীক্ষা চলাকালীন সময়ে সকল হল বন্ধ থাকবে এসময় শিক্ষার্থীদের মুচলেকা প্রদান করে মেস কিংবা বাসা থেকে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

[৪] এছাড়াও বিদেশী শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিতে পারে সেজন্য সংশ্লিষ্ট অনুষদের ডীন/বিভাগীয় প্রধানদের দায়িত্ব দেওয়া হয়েছে। ব্যাচ অনুযায়ী পরীক্ষা নেওয়ার ব্যাপারে সংশ্লিষ্ট অনুষদের ডিনও প্রধানরা সিদ্ধান্ত নেবেন। শীক্ষার্থীদের শারীরিক সুস্থতা নিশ্চিত করার বিষয়ে হাবিপ্রবি’র ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. ইমরান পারভেজ জানান, পরীক্ষা চলাকালীন সময়ে শিক্ষার্থীরা যাতে নিরবিচ্ছিন্ন ভাবে চিকিৎসা সেবা পায় সে লক্ষ্যে মেডিকেল টিম গঠন করা হবে বলে জানান। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়