শিরোনাম
◈ হরমুজ প্রণালী দখলে ট্রাম্পের ‘মিত্র জোট’ আহ্বান, সরাসরি প্রত্যাখ্যান ফ্রান্সের ◈ প্রচুর টাকা ঢেলেও প‌য়েন্ট টে‌বি‌লের তলানীতে লিভারপুল  ◈ প্রবাসীদের জন্য বিশেষ সুবিধা ঘোষণা করলো আমিরাত সরকার ◈ ইরানের পাল্টা হামলায় প্রতিরক্ষা সংকটে ইসরায়েল ◈ মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে অস্থির ডলারের বাজার, দুর্বল হচ্ছে টাকা ◈ মধ্যস্থতার চেষ্টা ব্যর্থ, ইরান যুদ্ধ থামাতে রাজি নয় ট্রাম্প ◈ বাংলাদেশে এসে বিশ্বকাপে ব্যর্থতার দায়ে বড় অঙ্কের জরিমানামুক্ত হওয়ার সুখবর পেলো পাকিস্তানি ক্রিকেটাররা ◈ আঙ্কারায় বাংলাদেশ–তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী বৈঠক, সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার ◈ হাদির হত্যাকারীদের পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ সাংমাও পশ্চিমবঙ্গে গ্রেপ্তার ◈ পূর্বাচল প্লটের ৬ লাখ টাকার কাঠা এখন ৭৫ লাখ: নতুন দাম নির্ধারণ করলো রাজউক

প্রকাশিত : ০১ জুন, ২০২১, ০৩:২৯ দুপুর
আপডেট : ০১ জুন, ২০২১, ০৩:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জবির নতুন উপাচার্য ড. ইমদাদুল হক

অপূর্ব চৌধুরী : [২] জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হয়েছেন অধ্যাপক ড. মোঃ ইমদাদুল হক। তিনি এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ডীন ও অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছিলেন ।

[৩] মঙ্গলবার (১ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মাহমুদুল আলম স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।

[৪] আদেশে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন ২০০৫ এর ১০ এর (১) ধারা অনুসারে ড. মোঃ ইমদাদুল হক, অধ্যাপক, জীববিজ্ঞান বিভাগ ও ডীন,জীববিজ্ঞান অনুষদ,ঢাকা বিশ্ববিদ্যালয়কে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর পদে নিয়োগ করা হল।

[৫] ড. মো. ইমদাদুল হক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান এর উত্তরসূরী হিসেবে কার্যভার গ্রহণ করবেন।

[৬] এর পূর্বে দ্বিতীয় মেয়াদ পূর্ণ হওয়ার পর গত ১৮ মার্চ আনুষ্ঠানিকভাবে বিদায় নেন উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়