শিরোনাম
◈ বা‌র্সেলোনা-‌রিয়াল মা‌দ্রিদ মৌসুমের প্রথম এল ক্লাসিকো ২৫ অ‌ক্টোবর ◈ বি‌লিয়ন ডলার খরচ ক‌রে বোয়িং থেকে নতুন করে বিমান কেনা লাভের নাকি চাপের? ◈ এশিয়ান গেমসের অব্যবস্থার দায় পি‌সি‌বির চেয়ারম‌্যান মহ‌সিন নকভির ঘাড়ে ◈ দুবাই ছাড়লেন বেনজীর আহমেদ, অবস্থান জানতে ইন্টারপোলের সহযোগিতা চাইল বাংলাদেশ পুলিশ ◈ মেসি নেই, এখন থে‌কে নতুন ছকে এগোবে আর্জেন্টিনা ◈ এআই ক্যামেরার পর ঢাকার যানজট নিয়ন্ত্রণে আসছে ড্রোন ◈ পর্যটকশূন্য সেন্টমার্টিনে নীরব দুর্ভিক্ষ, আয়-রোজগার হারাচ্ছেন দ্বীপবাসী ◈ হৃদয়ের ট্রিপল শত‌কে ভর ক‌রে দ‌ক্ষিণ আ‌ফ্রিকার স‌ঙ্গে ড্র করলো বাংলাদেশ এ' দল ◈ লিড টাইমে পিছিয়ে বাংলাদেশ, পোশাকের কার্যাদেশে এগিয়ে যাচ্ছে ভারত ◈ এশিয়ান গেমসের বাংলা‌দেশ দল ঘোষণা, নেই নাহিদ রানা ও তাসকিন আহ‌মেদ

প্রকাশিত : ০১ জুন, ২০২১, ০১:৪৯ দুপুর
আপডেট : ০১ জুন, ২০২১, ০১:৪৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শোবিজে টিকে থাকতে হলে নতুন ভাবনায় এগুতে হবে অপু বিশ্বাসকে

ইমরুল শাহেদ: চিত্রনায়িকা অপু বিশ্বাস এফডিসিতে এখন শুটিং করছেন সোলায়মান আলী লেবুর ‘প্রেম প্রীতির বন্ধন’ ছবির। অন্যদিকে উত্তরার একটি শুটিং হাউজে তপু খান পরিচালিত ‘লিডার: আমিই বাংলাদেশ’ ছবির শুটিং করছেন শাকিব খান ও বুবলি। শুটিংয়ের সময় লক্ষ্য করা গেল অপু বিশ্বাসের আচরণে অনেকটাই পরিবর্তন এসেছে। ইউনিটের লোকজনের সঙ্গে তার আচরণ স্বাভাবিক থাকলেও ইউনিটের বাইরের কারো সঙ্গে তেমন একটা কথা বলেন না।

তিনি বন্ধন বিশ্বাসের ‘ছায়াবৃক্ষ’ ছবিতে নিরবের বিপরীতে কাজ করছেন। প্রেম প্রীতির বন্ধন ছবিতে কাজ করছেন প্রায় নবাগত জয় চৌধুরীর বিপরীতে। কিন্তু দর্শকের দৃষ্টি সীমায় এখনো জাগরুক রয়েছে শাকিব-অপু জুটি, যা শাকিব-বুবলী জুটি অতিক্রম করতে পারেনি এখনো। প্রেম প্রীতির বন্ধন ছবির পরিচালক নিজেই এই ছবির প্রযোজক।

নায়িকা শাহনূর এই রিপোর্টারকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, এই ছবিটি শুরু হয়েছিল ২০১৩ সালে। হোতাপাড়ার একটি ষ্টুডিওতে কয়েকদিন শুটিং হওয়ার পর ছবিটির কাজ বন্ধ হয়ে যায়। তার আট বছর পর আবার সময়োযোগী করে নতুনভাবে ছবিটির কাজ শুরু হয়েছে। তবে এবার ছবিটি বড় বাজেট দিয়েই নির্মাণ করছেন। প্রশ্ন হচ্ছে, ছবির ব্যবসা যখন সংকুচিত হয়ে আসছে, তখন ব্যয়বহুল ছবি নির্মাণ করার যৌক্তিকতা খুঁজে পাওয়া মুশকিল। এছাড়া ছবিটিতে পরিচিত মুখ বলতে অপু বিশ্বাস আর শাহনূরই আছেন।

শাকিব খান থেকে বিচ্ছিন্ন হওয়ার পর অপু বিশ্বাস নিজের জনপ্রিয়তা প্রমাণ করতে পারেননি। শাকিব খান ও অপু বিশ্বাসের বিচ্ছেদের পর যেসব ছবি আটকে গিয়েছিল, সেগুলোর কাজও ডামি ব্যবহার করে শেষ করতে হয়েছে। সুতরাং ছবিগুলোর ভাগ্যে যা ঘটার ঘটেছে। এখন অপু বিশ্বাসকে দুটি সমস্যা মোকাবিলা করতে হচ্ছে। একটি হলো সীমিত বাজার এবং আরেকটি হলো শাকিবকে বাদ দিয়ে নিজেকে ছবি টেনে নেওয়ার ক্ষমতাসম্পন্ন প্রমাণ করা। বর্তমানে বাজার কাটতি তারকা সংকটে অপুর টিকে থাকা চলচ্চিত্রশিল্পের স্বার্থেই প্রয়োজন। সেই চিন্তা-চেতনা দিয়েই অপুর নিজের আচরণকে একটা সরল রৈখিক বন্ধনে আনতে হবে। জটিলতা কেবল পরিস্থিতির অবনতিই ঘটায়।

  • সর্বশেষ