শিরোনাম
◈ এক মাসে সুশাসনের বার্তা: জনআস্থায় এগোচ্ছে সরকার ◈ ‘লঞ্চের নির্ধারিত ভাড়ার থেকেও ১০ শতাংশ কমিয়েছে সরকার’ ◈ ইরান থেকে ২৫০ বাংলাদেশিকে ফেরাতে সরকারের উদ্যোগ ◈ যুক্তরাষ্ট্র–ইসরায়েলের হামলায় শীর্ষ নেতাদের মৃত্যু, কড়া বার্তা ইরানের ◈ দুইটি আসনের প্রার্থীদের খরচের সীমা জানাল ইসি ◈ ‘দুই কেজি চাল দেওয়ার কারণ জানতে চাইলে চেয়ারম্যান আমারে গলা ধরে ধাক্কা দেয়’ ◈ নরসিংদীর ডিকশনারি থেকে চাঁদাবাজি শব্দটি মুছে ফেলতে চাই বলা অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি ◈ ইরান এতগুলো দেশে প্রতিশোধমূলক হামলা চালাবে ভাবিনি, আমরা হতবাক: ট্রাম্প ◈ যেসব এলাকায় বুধ ও বৃহস্পতিবার খোলা থাকবে ব্যাংক ◈ ভিডিও ছড়িয়ে পড়ার পর ইউএনও আলাউদ্দিন ওএসডি

প্রকাশিত : ০১ জুন, ২০২১, ০১:০০ দুপুর
আপডেট : ০১ জুন, ২০২১, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভাসানচরে রোহিঙ্গা কাণ্ডে জাতিসংঘের উদ্বেগ

কূটনৈতিক প্রতিবেদক: [২] জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) দুই সহকারী হাইকমিশনার রাউফ মাজাও ও গিলিয়ান ট্রিগসের ভাসানচর পরিদর্শনের সময় রোহিঙ্গারা বিক্ষোভ ও ভাংচুর করার ঘটনায় গভীরভাবে উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটি।

[৩] সোমবার মধ্যে রাতে ইউএনএইচসিআর উদ্বেগ প্রকাশ করে বলেছে, শরণার্থীদের সুরক্ষা ও সুস্বাস্থ্য আমাদের প্রধান অগ্রাধিকার। আমরা জরুরিভাবে ক্ষতিগ্রস্তদের অবস্থার বিষয়ে তথ্য অনুসন্ধান অব্যাহত রেখেছি এবং তারা পর্যাপ্ত চিকিৎসা সহায়তা পাবে। আমরা দুঃখিত যে, ক্ষতিগ্রস্তদের মধ্যে শিশু এবং নারী ছিল।

[৪] ইউএনএইচসিআর প্রতিনিধিরা শরণার্থীদের একটি বড় অংশের সঙ্গে সাক্ষাৎ করতে এবং তাদের উত্থাপিত বিভিন্ন বিষয় শুনতে পেরেছে। প্রতিনিধি দলটি বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গেও বিষয়টি নিয়ে আরও আলোচনা করবে।

[৫] বাংলাদেশ সফরে আসা সংস্থাটির দুই সহকারী হাইকমিশনারের মধ্যে রাউফ মাজাও পরিচালনা বিষয়ক সহকারী হাইকমিশনার এবং গিলিয়ান ট্রিগস সুরক্ষা বিষয়ক হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন। দুই সহকারী হাইকমিশনার আজ মঙ্গলবার (১ জুন) কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন।

[৬] বাংলাদেশ সফরে আসা ইউএনএইচসিআরের দুই সহকারী হাইকমিশনার এ সফরে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাসহ বৈশি^ক অংশীজনদের সঙ্গে বৈঠক করবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়