শিরোনাম
◈ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙে নতুন কমিটি গঠন করা হবে : রিজভী  ◈ বাংলাদেশে আশঙ্কাজনক হারে বাড়ছে ডায়াবেটিসে আক্রান্ত মানুষের সংখ্যা, সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে দৃষ্টিহীনতার আশঙ্কাও! ◈ জনগণ নিজের জান দিয়েছে, সমাধান দেয়া কোনো ব্যাপার না: কন্টেন ক্রিয়েটর সালমান মুক্তাদীর (ভিডিও) ◈ বঙ্গভবনে প্রথম অফিস, গার্ড অব অনারে বরণ নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ◈ কুয়েতে ১ সেপ্টেম্বর থেকে ভিজিট ভিসা ও প্রবাসীদের ছুটির মেয়াদ বাড়ানোর সুবিধা বন্ধ ◈ সরকারের কাজ জনগণের কাছে বিশ্বাসযোগ্যভাবে তুলে দেওয়াই তথ্য মন্ত্রণালয়ের বড় দায়িত্ব: তথ্যমন্ত্রী ◈ মার্কিন সামরিক বাহিনীতে যৌন নিপীড়নের শিকার ২০ হাজারের বেশি! ◈ রোমাঞ্চকর জ‌য়ে মৌসুম শুরু রিয়াল মা‌দ্রিদের  ◈ আ‌মে‌রিকার সেনা সদস‌্য‌কে আটক বা হত্যা কর‌লে ৩০ হাজার ডলার পুরস্কার: ইরানের ঘোষণা ◈ কিংবদন্তি স্প্রিন্টার উসাইন বোল্ট ইংল্যান্ডের ফুটবলে নাম লেখালেন

প্রকাশিত : ০১ জুন, ২০২১, ১০:৪৪ দুপুর
আপডেট : ০১ জুন, ২০২১, ১০:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কিশোরগঞ্জের প্রত্যন্ত হাওরে দু’টি পুলিশ ক্যাম্পের উদ্বোধন

মনোয়ার হোসাইন: [২] সোমবার (৩১ মে) বিকেলে পুলিশ ক্যাম্প দু’টি উদ্বোধন করেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও রাষ্ট্রপতির বড় ছেলে রেজওয়ান আহাম্মদ তৌফিক ও কিশোরগঞ্জের পুলিশ সুপার (এসপি) মো. মাশরুকুর রহমান খালেদ।

[৩] উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-অষ্টগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার এস.এম আজিজুল হক, ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুর্শেদ জামান, মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির রাব্বানী, অষ্টগ্রাম থানার ওসি-তদন্ত রাশেদ, অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফজলুল হক হায়দরী বাচ্চু, মিঠামইন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সমীর কুমার বৈষ্ণব, মিঠামইন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইব্রাহীম মিয়াসহ অন্যান্যরা।

[৪] হাওরের সারা বছর চলাচলের উপযোগী নতুন সড়কে (ইটনা থেকে মিঠামইন হয়ে অষ্টগ্রাম পর্যন্ত) জনগণের নিরাপত্তা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য অস্থায়ীভাবে দু’টি ক্যাম্প স্থাপন করা হয়েছে।

[৫] এর মধ্যে মিঠামইন উপজেলার শান্তিপুর এলাকায় (ছিলনি সেতু সংলগ্ন) একটি ক্যাম্প এবং অপরটি অষ্টগ্রাম উপজেলার কাস্তুল ইউনিয়নের জিরো পয়েন্টে ভাতশালা পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়েছে।

[৬] প্রতিটি ক্যাম্পে পুলিশের একজন করে উপ-পরিদর্শকের (এসআই) নেতৃত্বে ১৬ জন করে পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন বলে জানা যায়।

[৭] উদ্বোধন শেষে অষ্টগ্রাম সার্কেল অফিসের জন্য একটি গাড়ি, দুই ক্যাম্পে দুটি পিকআপ, একটি স্পীড বোট ও দু’টি ইঞ্জিন চালিত নৌকা দেওয়া হয়। পরে এমপি তৌফিক অষ্টগ্রাম উপজেলার বাঙ্গালপাড়া ইউনিয়নের নাজিরপুরের নদী ভাঙ্গন প্রতিরোধে বালুভর্তি জিও টেক্সটাইল ব্যাগ ফেলার কাজ ও ভাটিনগর গ্রাম অগ্নিকাণ্ড ক্ষতিগ্রস্ত ঘরগুলো পরিদর্শন করেন।

[৮] পরিদর্শন শেষে অষ্টগ্রামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭) ফাইনাল খেলার উদ্বোধন করেন। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়