শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যে গভীর সংকট, সমাধান খুঁজতে এক টেবিলে আরব-ইসলামী দেশগুলো ◈ স্বজনের টানে ঘরমুখো মানুষ, কোথাও যানজট কোথাও স্বস্তি ◈ ঈদ ছুটিতে রাজধানীতে অপরাধের ঝুঁকি, সতর্কতায় জোর পুলিশের ◈ জেট ফুয়েলের মূল্যবৃদ্ধির ঘোষণা থেকে সরে এলো বিইআরসি ◈ যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় অংশ নিয়ে সমঝোতা নাগালের মধ্যে ছিল বলে মনে করেছেন যুক্তরাজ্যের নিরাপত্তা উপদেষ্টা ◈ দক্ষিণ কোরিয়াকে হা‌রি‌য়ে নারী এশিয়ান কাপের ফাইনালে জাপান  ◈ মে‌হেদী হাসান মিরাজের পক্ষে রায় দিলো এমসিসি ◈ ট্রেন দুর্ঘটনায় ক্ষতি হ্রাস ও দুর্ভোগ এড়াতে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ইরান অভিযানে ১৬ মিলিয়ন ডলারের এক ডজনের বেশি রীপারের ড্রোন ধ্বংস, জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা ◈ শুক্রবার ঈদ উদযাপন করবে সৌদি আরব

প্রকাশিত : ০১ জুন, ২০২১, ০৬:৩৬ সকাল
আপডেট : ০১ জুন, ২০২১, ১০:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অনুমোদিত পরিমাণের ১৬ গুণ ইউরেনিয়াম মজুদ করেছে ইরান, বলছে আইএইএ

রাশিদুল ইসলাম : [২] আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএ দাবি করেছে, পরমাণু সমঝোতায় যে পরিমাণ সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদের কথা বলা হয়েছিল ইরান তার ১৬ গুণ ইউরেনিয়াম মজুদ করেছে। সংস্থার নির্বাহী বোর্ডের সদস্য দেশগুলোর কাছে ত্রৈমাসিক প্রতিবেদনে এ দাবি করেন আইএইএ’র মহাপরিচালক রাফায়েল গ্রোসি। পশ্চিমা গণমাধ্যমগুলোতে প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে বর্তমানে সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদের পরিমাণ ৩,২৪১ কিলোগ্রাম। প্রেসটিভি

[৩] ২০১৫ সালে ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের পরমাণু সমঝোতা সই হওয়ার পর থেকে ইরানের পরমাণু কর্মসূচি সম্পর্কে প্রতি তিন মাসে একটি করে প্রতিবেদন নির্বাহী বোর্ডের কাছে হস্তান্তর করছে সংস্থাটি। ওই সমঝোতায় ইরানকে সর্বোচ্চ ৩০০ কিলোগ্রাম সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ করার অনুমতি দেয়া হয়েছিল।

[৪] ইরান ২০১৮ সালের মে মাস পর্যন্ত ওই সমঝোতা মেনে চললেও একই মাসে মার্কিন সরকার পরমাণু সমঝোতা থেকে জোরপূর্বক বেরিয়ে যাওয়ার পর ইরান কয়েক দফায় ইউরোপকে সতর্ক করে শেষ পর্যন্ত এই সমঝোতার ধারাগুলো বাস্তবায়নের মাত্রা কমিয়ে দেয়।

[৫] ইরান বলছে দেশটির ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলে এবং যুক্তরাষ্ট্র এই সমঝোতায় ফিরে এলে ইরান আবার পরমাণু সমঝোতায় নিজের দেয়া প্রতিশ্রুতি পুরোপুরি বাস্তবায়ন করবে।

[৬] এদিকে ইরানের অন্যতম উপ পররাষ্ট্রমন্ত্রী এবং ভিয়েনায় ইরানের প্রধান আলোচক সাইয়্যেদ আব্বাস আরাকচি বলেছেন, ২০১৫ সালে সই হওয়া পরমাণু সমঝোতা পুনরুজ্জীবিত করার ব্যাপারে সব পক্ষের জোর প্রচেষ্টা সত্ত্বেও তিনি নিশ্চিত নন যে, এটিই হবে শেষ দফার আলোচনা। ভিয়েনায় সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় আব্বাাস আরাকচি বলেন, সংশ্লিষ্ট দেশগুলোর প্রতিনিধিদলকে হয়তো নিজ নিজ দেশে ফিরে যেতে হবে এ বিষয়ে আরো পরামর্শ করার জন্য। এখনো কোনো বিষয়ে চূড়ান্ত কিছু হয় নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়