শিরোনাম
◈ ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে মন্ত্রিসভা কমিটি, ৮ উপজেলায় পাইলটিং ◈ ডিসি সারোয়ারকে শোকজ ◈ ৪৪তম বিসিএসের নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগ, তালিকা প্রকাশ ◈ অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা গ্রুপে অপরা‌জিত থে‌কে জিম্বাবুয়ে সুপার এইটে ◈ রোজার প্রথম দিনেই মুরগির দাম চড়া, কেজিতে বাড়লো ২০ থেকে ১০০ টাকা ◈ ৫০ নারী প্রতিনিধিত্ব নিয়োগ নিয়ে দুই জোটে চলছে হিসাব-নিকাশ ◈ জনগণের ট্যাক্সে চলি, তাই জবাবদিহি নিশ্চিত করা নৈতিক দায়িত্ব: স্থানীয় সরকার মন্ত্রী ◈ বগুড়া থেকে হিরো আলম গ্রেপ্তার ◈ তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ট্রাম্পের চিঠি: প্রতিরক্ষা চুক্তি ও বাণিজ্যে জোর ◈ অন্তর্বর্তী সরকারের সময় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী করা নিয়ে বিএনপিতেও 'বিস্ময়'

প্রকাশিত : ০১ জুন, ২০২১, ০২:৪৭ রাত
আপডেট : ০১ জুন, ২০২১, ০২:৪৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ায় এক সঙ্গে তিন সন্তানের জন্ম দিলেন মা

তৌহিদুর রহমান নিটল: ব্রাহ্মণবাড়িয়ায় একটি বেসরকারি হাসপাতালে একসঙ্গে ৩ কন্যা সন্তানের জন্ম দিয়েছেন এক মা। সোমবার জেলা শহরের টেংকেরপাড়ে ঐ হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে শিশু তিনটির জন্ম হয়। ওই শিশুদের মা সুমাইয়া আক্তার জেলার বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের আল-আমিন মিয়ার স্ত্রী।

গাইনি চিকিৎসক কাজী লুৎফুন্নাহার (লুৎফা) ওই প্রসূতির অস্ত্রোপচার করান। তিনি জানান, সকালে ওই প্রসূতির শারীরিক অবস্থা খারাপ হলে হাসপাতালে নিয়ে আসেন তার স্বজনরা। আল্ট্রাসনোগ্রাফির মাধ্যমে আগেই জানা ছিল তার গর্ভে তিন শিশু রয়েছে। হাসপাতালে আনার পর পেটে শিশুগুলোর নড়াচড়া কম ছিল। তাই দ্রুত অস্ত্রোপচার করানো হয়।

চিকিৎসক কাজি লুৎফুন্নাহার আরো জানান, শিশু তিনটি যথাক্রমে ২ কেজি ২০০ গ্রাম, ২ কেজি ও ১ কেজি ৯০০ গ্রাম ওজন নিয়ে জন্ম নিয়েছে। শিশুগুলোর শারীরিক অবস্থা ভালো আছে। তবে ১ কেজি ৯০০ গ্রাম ওজন নিয়ে জন্মানো শিশুটির শারীরিক অবস্থা একটু দুর্বল। শিশু তিনটির মা ভালো আছেন।

ওই তিন কন্যাসন্তানের বাবা আল-আমিন মিয়া বলেন, আমাদের বিয়ে হয়েছে প্রায় ১১ বছর আগে। আমাদের আরো দুইটি কন্যাসন্তান আছে। নতুন সন্তানদের আগমনে আমি খুব খুশি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়