শিরোনাম
◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে? ◈ মহানগর এলাকার সরকারি প্রাথমিকেও আসছে অনলাইন ক্লাস ◈ এসএসসি পরীক্ষা ঘিরে কড়াকড়ি, কর্মকর্তাদেরও চাকরি হারানোর ঝুঁকি ◈ চলতি অর্থ বছরের ৩১৮.৬৩৯ কি.মি. খাল পুনঃখননের পরিকল্পনা রয়েছে : পানি সম্পদ মন্ত্রী  ◈ চাহিদার চাপে তেলশূন্য পাম্প—নিয়ন্ত্রণে ঢাকায় চালু হচ্ছে পরীক্ষামূলক ‘ফুয়েল পাস’ ◈ প্রবাসী আয়ে নতুন ইতিহাস, এক মাসেই সর্বোচ্চ প্রবাহ ◈ দেশবাসীর রায়কে অবমূল্যায়ন করার অভিযোগ তুলে সংসদে বিরোধীদলের ওয়াকআউট ◈ জামায়াতের উপর বিএন‌পির নজরদা‌রি, পুতুল‌কে সাম‌নে রে‌খে ফেরার অপেক্ষায় পলাতক আওয়ামী লীগ ◈ ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিলো ব্রাজিল ◈ রাজনৈতিক হয়রানিমূলক ২৩,৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে: আইনমন্ত্রী

প্রকাশিত : ০১ জুন, ২০২১, ০১:১৫ রাত
আপডেট : ০১ জুন, ২০২১, ১১:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

মাসুদ আলম : [২] সোমবার গভীর রাতে গাজীপুরের টঙ্গী পশ্চিম থানার হাজি মাজার বস্তি এলাকায় মাদক ব্যবসায়ী রোকন শিকদার (৩৩) নিহত হয়েছে। তিনি টঙ্গীর হাজি মাজার বস্তির তোতা শিকদারের ছেলে। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গুলি ও ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব।

[৩] র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক আ ন ম ইমরান খান জানান, রাতে সেখানে অভিযান চালাতে গেলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি চালায়। এ সময় মাদক ব্যবসায়ী রোকন শিকদার নিহত হন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ২০টির বেশি মাদকের মামলা রয়েছে। নিহতের লাশ উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমেদ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়