শিরোনাম
◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল ◈ সাবেক সিএমপি কমিশনার জলিল গ্রেপ্তার ◈ রিজার্ভ ছাড়ালো ৩৪ বিলিয়ন ডলার ◈ নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনা  ◈ পুলিশ সদস্যদের হতাহতের ঘটনাকে ‘যুদ্ধের ময়দানে ফয়সালা’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী  ◈ ট্যাগ অফিসার,তেল মজুত ধরতে পুরস্কার- কিন্তু কার্যকর ব্যবস্থাপনা কতটা হচ্ছে

প্রকাশিত : ০১ জুন, ২০২১, ০১:০৫ রাত
আপডেট : ০১ জুন, ২০২১, ০১:০৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]টেকনাফে অপহরণের নয়দিন পর অপহৃত অটোরিক্সা চালক উদ্ধার

ফরহাদ আমিন: [২]কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া রেজিস্ট্রার শরনার্থী ক্যাম্প সংলগ্ন এলাকা থেকে অপহরণের নয় দিন পর অপহৃত এক অটোরিক্সা চালককে উদ্ধার করেছে(এপিবিএন)পুলিশ সদস্যরা।[৩]উদ্ধারকৃত অপহৃত কামরুল হাসান (২২)হোয়াইক্যং ইউপি কাঞ্জর পাড়ার জাফর আলমের ছেলে।[৪]সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন ১৬আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক মোহাম্মদ তারিকুল ইসলাম।তিনি বলেন,গত ২০মে দুপুরে হ্নীলা ইউপি মরহুম আবু বক্কর মেম্বারের রাস্তার মাথায় ভাড়া যাওয়ার কথা বলে অটোরিক্সা চালক কামরুল হাসানকে নিয়ে যায়।এসময় পূর্ব পরিকল্পিতভাবে ওৎপেঁতে থাকা দুস্কৃতকারীরা তাকে অপহরণ করে অজ্ঞাতস্থানে নিয়ে যায়।এ বিষয়ে ভিকটিমির অভিভাবক টেকনাফ মডেল থানায় দায়েরকৃত অভিযোগ-এজাহারের প্রেক্ষিতে যার মামলা নং-৮৮/৪০৫, তারিখ-২১/০৫/২০২১ইং এর মামলা রুজু করেন।বিষয়টি স্বজনেরা এপিবিএনকে অবহিত করে।ঘটনার পর থেকে নয়াপাড়া ক্যাম্পের দায়িত্বরত এপিবিএন পুলিশের একটিদল বিভিন্নস্থানে অভিযান পরিচালনা করেন।অভিযানের একপর্যায়ে পুলিশের উপস্থিতি টের পেয়ে দুস্কৃতকারীরা ২৯শে,মে-শনিবার বিকেলে নয়াপাড়া ক্যাম্পের পার্শ্ববর্তী শিবা বাঁশতলা নামক স্থানে কামরুল হাসানকে ফেলে রেখে পালিয়ে যায়৷পুলিশ অপহৃতকে সেখান থেকে উদ্ধার করতে সক্ষম হয়।[৫]তিনি আরো বলেন,উদ্ধারকৃত ভিকটিমকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।অপহরণকারীদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
[৬]উল্লেখ্য,গত ২০মে দুপুরে হ্নীলা ইউপি মরহুম আবু বক্কর মেম্বারের রাস্তার মাথায় ভাড়া যাওয়ার কথা বলে সিএনজি চালক কামরুল হাসান (২৫) কে সেখানে নিয়ে যায়।এসময় পূর্ব পরিকল্পিতভাবে ওৎপেঁতে থাকা একদল অজ্ঞাতনামা দুস্কৃতকারী  তাকে অপহরণ করে নিয়ে যায়।
  • সর্বশেষ
  • জনপ্রিয়