শিরোনাম
◈ বাংলাদেশ পুলিশে বড় নিয়োগ, আবেদন যেভাবে ◈ ‘মেড ইন বাংলাদেশ’ পোস্টাল ভোটিং প্রযুক্তি নিতে চায় নেপাল-শ্রীলঙ্কা ◈ ধর্ষণ ও নারী নির্যাতনের তদন্তে গুরুত্বপূর্ণ ডিএনএ অধিদপ্তরে জনবলসংকট, ৬৪ পদের ৫৯টিই শূন্য ◈ মাইক্রোসফট-অ্যাডোবিসহ মার্কিন ও ভারতীয় ৮ প্রতিষ্ঠানের গ্রিন কার্ড আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন ◈ শাহজালাল বিমানবন্দর ঘিরে সক্রিয় ডাকাত চক্রের দৌরাত্ম্য, ভাড়াটে ডাকাত ধরা পড়লেও ধরাছোঁয়ার বাইরে মাফিয়ারা! ◈ সন্দেহের বশে কাউকে বাংলাদেশি বলে বাংলাদেশে ফেরত পাঠানো যাবে না: কলকাতা হাইকোর্টের বিচারক ◈ ডি‌সেম্ব‌রে হাসিনার প্রত্যাবর্তন: আ.লীগকে রুখতে তৃণমূল নেতা‌দের রাজপ‌থে থাকার নি‌র্দেশ বিএনপির  ◈ প্রতিরক্ষা শিল্পে নতুন সম্ভাবনা, দেশে ফ্রিগেটসহ যুদ্ধজাহাজ নির্মাণের উদ্যোগ ◈ রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই বাণিজ্য বাধা দূর করতে বাংলাদেশ-ভারত বৈঠক ◈ ৭ অক্টোবরের পর মধ্যপ্রাচ্যে কার শক্তি বাড়ল, কার কমল? : আলজাজিরার বিশ্লেষণ

প্রকাশিত : ৩১ মে, ২০২১, ০৬:৪২ বিকাল
আপডেট : ৩১ মে, ২০২১, ০৬:৪২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাণিজ্য সংক্রান্ত বিষয়ে বিজিএমইএ সভাপতির সঙ্গে ব্রিটিশ ডেপুটি হাই কমিশনারের সাক্ষাৎ

শরীফ শাওন: [২] বিশেষ করে পোশাক শিল্পকে আরও এগিয়ে নেওয়ার লক্ষ্যে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার দ্বি-পাক্ষিক সহযোগিতা সম্প্রসারনের উপায় নিয়ে আলোচনা করা হয়।

[৩] বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেন, কোভিড-১৯ সংকট চলাকালে কিছু ব্রিটিশ ব্র্যান্ড বাংলাদেশ থেকে পোশাক আমদানি করলেও এখন পর্যন্ত সংশ্লিষ্ট বাংলাদেশী রপ্তাকিারকদের অনুকূলে রপ্তানি বিল পরিশোধ করেনি। এতে করে পোশাক শিল্পের ঐসব উদ্যোক্তারা সংকটে পড়েছেন।

[৪] উল্লেখিত ব্র্যান্ডরা যেন অনতিবিলম্বে রপ্তানি বিল পরিশোধ করেন, সে বিষয়ে সহযোগিতা প্রদনের জন্য ব্রিটিশ ডেপুটি হাই কমিশনার জাভেদ প্যাটেলকে অনুরোধ জানান।

[৫] সোমবার বিজিএমইএ’র বিজ্ঞপ্তিতে বলা হয়, আলোচনাকালে বিজিএমইএ সভাপতি ও ব্রিটিশ ডেপুটি হাই কমিশনার বাংলাদেশ স্বলোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের প্রেক্ষিতে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার সহযোগিতা, সম্ভাব্য শূল্ক পরিবর্তন এবং স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ পরবর্তী পর্যায়ে বাংলাদেশ কিভাবে যুক্তরাজ্যের বাজার ধরে রাখতে পারে, সে বিষয়েও মতবিনিময় করেন।

[৬] এসময় বিজিএমইএ সভাপতি বাংলাদেশের পোশাক শিল্পের উন্নয়নে বন্ধুভাবাপন্ন সহযোগিতা প্রদানের জন্য ডেপুটি ব্রিটিশ হাই কমিশনারকে আন্তরিক ধন্যবাদ জানান।

  • সর্বশেষ