শিরোনাম
◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সংসদের মুলতবি অধিবেশন শুরু

প্রকাশিত : ৩১ মে, ২০২১, ০৩:৪৪ দুপুর
আপডেট : ৩১ মে, ২০২১, ০৩:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সুনামগঞ্জের দোয়ারাবাজারে আম খাওয়ার প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণ, গ্রেফতার এক

জাকারিয়া জোসেফ:[২] দোয়ারাবাজারে আম খাওয়ানোর প্রলোভন দেখিয়ে আট বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ অভিযোগে মো:মতিন মিয়া(৪০) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

[৩] উপজেলার ১নং বাংলাবাজার ইউনিয়নের ঝুমগাও (মোকামছড়া) গ্রামে এ ঘটনা ঘটে। সোমবার তাকে আদালতে প্রেরণ করা হয়। দোয়ারাবাজার থানা পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৮ মে উপজেলার বাংলাবাজার ইউনিয়নে প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়া এক শিক্ষার্থীকে আম খাওয়ানোর কথা বলে জঙ্গলে নিয়ে ধর্ষণ করে একই ইউনিয়নের জুমগাঁও (মোকামছড়া) গ্রামের বাসিন্দা মোঃ বাবুল বেগের ছেলে মোঃ আব্দুল মতিন বেগ (৪০)।

[৪] এ ঘটনার পর ৩০ মে ধর্ষিতার পরিবার বাদী হয়ে দোয়ারাবাজার থানায় একটি মামলা দায়ের করে। মামলা নং ২২ তারিখ মামলার পরিপ্রেক্ষিতে আসামী আব্দুল মতিন বেগকে ওইদিনই সন্ধ্যায় তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।

[৫] দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাজির আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নারী ও শিশু নির্যাতন আইন ২০০০ সংশোধনী ২০০৩এর ৯(১) ধারায় নিয়মিত মামলা দায়ের পূর্বক আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করেছি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়