শিরোনাম
◈ নতুন মার্কিন বাণিজ্য নীতি: বাংলাদেশের রপ্তানিতে মারাত্মক হুমকি ◈ গুরুতর আহত মোজতবা খামেনি, গোপনে মস্কোতে অস্ত্রোপচার—আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি ◈ সৌদির সাড়ে ৭০০ মাইলের পাইপলাইন কি হরমুজ প্রণালির বিকল্প হতে পারবে ◈ যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ কীভাবে কোটি মানুষের খাদ্য সংকট ডেকে আনতে পারে: আরটি’র রিপোর্ট ◈ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন বাণিজ্য জোটে বাংলাদেশের নজর ◈ সি‌রিজ জ‌য়ে আন‌ন্দিত ত‌বে শেষ ওভা‌রে ১৪ রান লাগ‌বে ব‌লে ভ‌য়ে ছিলাম: মিরাজ ◈ ক্রেডিট কার্ডের ঋণসীমা বাড়ালো কেন্দ্রীয় ব্যাংক, সর্বোচ্চ মিলবে ৪০ লাখ টাকা ◈ তানজিদের সেঞ্চুরি, তাসকিনের ঝলক—পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় ◈ কেন্দ্রীয় শহিদ মিনারে এলোপাতাড়ি গুলি, একজন আহত ◈ প্রথমবারের মতো ইসরায়েলের বিরুদ্ধে সেজিল ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান

প্রকাশিত : ৩১ মে, ২০২১, ১১:২৭ দুপুর
আপডেট : ৩১ মে, ২০২১, ০২:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] খালেদা জিয়াকে বিদেশে পাঠাতে ‘বিধিনিষেধ’ প্রত্যাহারের দাবি নজরুলের

শিমুল মাহমুদ, মহসীন কবির: [২] বিএনপি স্থায়ী কমিটির এ সদস্য বলেন, বাংলাদেশের গণতন্ত্রের মতোই গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়া অন্যায়ভাবে কারাগারে আবদ্ধ হয়ে আছেন এবং তিনি অসুস্থ। আমরা তার রোগমুক্তি শুধুই নয়, আমরা তার কারামুক্তি দাবি করি। আমরা দাবি করি, বাংলাদেশের যে কোনো মানুষের মতো এবং বহু বহু রাজনৈতিক নেতাদের মতোই তিনিও যেন তার প্রয়োজনীয় চিকিৎসার জন্য প্রয়োজনে বাইরে যাওয়ার সুযোগ পান। অন্যায়ভাবে এ ব্যাপারে যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে, সেটা যেন প্রত্যাহার করা হয়।

[৩] সোমবার নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের উদ্যোগে জিয়াউর রহমানের ৪০তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে তার জীবন-কর্মের ওপর আলোকচিত্র প্রদর্শনীর অনুষ্ঠান হয়। প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে নজরুল ইসলাম খান এ দাবি জানান।

[৪] দেশের বর্তমান অবস্থা তুলে ধরে নজরুল ইসলাম খান বলেন, আমরা দেশ এবং দেশের মানুষ যে দুর্বিসহ অবস্থায় জীবনযাপন করছে। কোভিডের অসহায় শিকারে পরিণত হয়েছে আমরা এর অবসান চাই।

[৫] জাসাসের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন রোকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিএনপির সৈয়দ এমরান সালেহ প্রিন্স, শিরিন সুলতানা, এবিএম মোশাররফ হোসেন, আবদুস সালাম আজাদ, জাসাসের রফিকুল ইসলাম, আহসানউল্লাহ চৌধুরী, লিয়াকত আলী, সানাউল হক, শাহরিয়ার ইসলাম শায়লা, আরিফুর রহমান মোল্লা, ফেরদৌস ফকির, রফিকুল ইসলাম স্বপন, মনজু মিয়া, শামসুল ইসলাম, বাবুল তালুকদার উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়