শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ৩১ মে, ২০২১, ০৪:২৮ সকাল
আপডেট : ৩১ মে, ২০২১, ০৫:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাশিয়ার টিকা আনতে চূড়ান্ত প্রস্তাব যাচ্ছে চলতি সপ্তাহে

আনিস তপন: [২] রাশিয়ার করোনা টিকা আনতে তাদের চিঠির জবাবসহ চূড়ান্ত প্রস্তাব চলতি সপ্তাহের মধ্যে পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম। রোববার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে এক পর্যালোচনা সভা শেষে এ কথা জানান তিনি।

[৩] রাশিয়ার টিকা আনার বিষয়ে অগ্রগতির বিষয়ে জানতে চাইলে মহাপরিচালক বলেন, আমরা চিঠি লিখেছি। তারা আমাদেরকে কিছু তথ্য দিয়েছেন। আমরা তাদের রিপ্লাই  দেব। তারপরে সিদ্ধান্ত হবে। দাম এখনো ঠিক করে পাঠানো হয়নি। এ সপ্তাহের মধ্যে আমরা পাঠাবো।

[৪] অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকার বিষয়ে তিনি বলেন, এখন পর্যন্ত তথ্য নেই। তারা দেবে না এটা বলেনি। এখনও বলছে দেব।

[৫] সীমান্তবর্তী জেলায় স্থানীয় পর্যায়ে লকডাউন জারির ব্যাপারে জানতে চাইলে মহাপরিচালক বলেন, সম্ভবত স্থানীয় পর্যায়ে জারি করা হবে। এখনও সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়