শিরোনাম
◈ ওয়াদা দিলে তা পূরণ করে বিএনপি: কুমিল্লায় তারেক রহমান ◈ শরীয়তপুরে স্বামীকে হত্যার পর টুকরো ‍টুকরো, ফ্রিজে রাখতে গিয়ে ধরা ◈ বাংলাদেশকে রাফাল শিকারী জেএফ-১৭ যুদ্ধবিমানের সিমুলেটর হস্তান্তর পাকিস্তানের ◈ কুমিল্লা হয়ে চাঁদপুরে তারেক রহমান, মহাসড়কজুড়ে নেতাকর্মীদের ভিড় ◈ ভাইরাল সেই ভিডিওতে ট্রাম্প কি সত্যিই চীনা প্রেসিডেন্টের নোটবুকে উঁকি দিয়েছিলেন? ◈ তাইওয়ানকে স্বাধীনতা ঘোষণা না করার সতর্কবার্তা ট্রাম্পের ◈ মিড-ডে মিলে পচা খাবার বিতরণে কঠোর হুঁশিয়ারি, অনিয়মে বিভাগীয় মামলার নির্দেশ ◈ স্বাভাবিকভাবে পাকা আম চেনার ৫টি উপায় গুলো জানুন কি কি ◈ মার্কিন গ্যাস স্টেশনের সিস্টেমে সাইবার হামলা, সন্দেহের তীর ইরানের দিকে! ◈ হরমুজ বাইপাস করে তেল রপ্তানি দ্বিগুণ করতে নতুন পাইপলাইন নির্মাণ করছে সংযুক্ত আরব আমিরাত!

প্রকাশিত : ৩১ মে, ২০২১, ০৩:১৪ রাত
আপডেট : ৩১ মে, ২০২১, ০৩:১৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভাবনার কাছে ক্ষমা চাইলেন বাজে মন্তব্যকারী সেই যুবক

অনলাইন ডেস্ক : অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। গত মা দিবসে (৯ মে) নিজের ফেসবুকে মায়ের সঙ্গে একটি ভিডিও পোস্ট করেন তিনি। ভিডিওতে দেখা যায়, মা দিবসে মাকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি তাকে কেক কেটে খাওয়াচ্ছেন ভাবনা ও তার বোন। সেই ভিডিওর নিচে আসতে থাকে একের পর এক বাজে মন্তব্য। অনেকে উগ্র ধর্মীয় মন্তব্যও করেন ভাবনা ও তার মাকে নিয়ে। ইত্তেফাক

ভাবনার সেই পোস্টে বাজে মন্তব্যকারীদের একজন নাসিব রাহাত। এবার নিজের কর্মের জন্য অভিনেত্রীর কাছে ক্ষমা চেয়েছেন এই যুবক। ২৯ মে (শনিবার) রাতে ফেসবুকে এক ভিডিওবার্তায় ভাবনার কাছে ক্ষমা চান তিনি। ভিডিওর ক্যাপশনে ওই যুবক লেখেন, ‘আমার অপরাধের জন্য ক্ষমাপ্রার্থী।’

সবাইকে সালাম জানিয়ে ভিডিওতে ওই যুবক বলেন, ‘আমি মো. নাসিব রাহাত। মা দিবসে আশনা হাবিব ভাবনা তার মা-বোনকে নিয়ে একটি ভিডিও আপলোড করে ফেসবুকে। সেখানে আমি আশনা হাবিব ভাবনার পরিহিত ড্রেস নিয়ে অশালীন মন্তব্য করি। যা করা আমার মোটেও উচিত হয়নি। এটি একটি সাইবার ক্রাইম অপরাধ। এ জন্য আমি ক্ষমাপ্রার্থী। আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে সাইবার বুলিং থেকে বিরত থাকবেন।’

এ ঘটনায় সন্তুষ্টি প্রকাশ করেছেন ভাবনা। ডিএমপির সাইবার ক্রাইম ইনভেস্টেগেশন বিভাগকে ধন্যবাদ দিতে ওই যুবকের ক্ষমা চাওয়ার ভিডিওটিও নিজের ফেসবুকে শেয়ার করেন এই অভিনেত্রী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়