শিরোনাম
◈ মোদিবিরোধী পোস্টের জেরে গুম করা হয়েছিল: ট্রাইব্যুনালে সাক্ষী মাসরুর ◈ বেশি ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ, জালানি নিরাপত্তা কৌশলের নতুন রূপ ◈ বিদেশিদের হাতে যাচ্ছে না চট্টগ্রাম বন্দর ◈ সীমান্তে কুমির ও সাপ মোতায়েন ভারতের জন্যে আত্মঘাতী হতে পারে ◈ ফ্যাসিস্ট আমলের সার ডিলারদের বাদ দিয়ে নতুন ডিলার নিয়োগের প্রতিশ্রুতি দিলেন প্রধানমন্ত্রী ◈ নারী সাফ ফুটবল ২৫‌মে শুরু, ভারতের গ্রুপে বাংলাদেশ ◈ কৃষক কার্ডের মাধ্যমে কৃষকরা ১০টি ভিন্ন ধরনের সেবা সরাসরি পাবেন: তারেক রহমান ◈ ক্রিকেটের সাথে গলফ খেললে আরও ২ হাজার রান করতে পারতাম: ক‌পিল দেব ◈ দেশে আসছে অনলাইন পেমেন্ট গেটওয়ে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন পরিচয়পত্র: প্রধানমন্ত্রী ◈ ট্যাক্স-ফ্রি নয়, সরকারি মালিকানাধীন গাড়ি চেয়েছি: হাসনাত আবদুল্লাহ

প্রকাশিত : ৩০ মে, ২০২১, ০৯:৩৫ রাত
আপডেট : ৩০ মে, ২০২১, ০৯:৩৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] র‌্যাব-পুলিশের অভিযানে ৪৬ কেজি গাঁজাসহ ৫ মাদক কারবারি গ্রেপ্তার

সুজন কৈরী: [২] রোববার টাঙ্গাইলের মির্জাপুর এলাকা থেকে ২০ কেজি গাঁজাসহ হাফিজুর রহমান ওরফে ভুট্টু (৫০) ও খোকন মিয়া (৪২) নামের দুজনকে গ্রেপ্তার করে র‌্যাব-৩।

[৩] গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করছিলেন বলে জানিয়েছেন র‌্যাব-৩ এর সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বীণা রানী দাস। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

[৪] ডিএমপির গোয়েন্দা ওয়ারী বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মো. শামসুল ইসলাম বলেন, শনিবার গুলিস্তান গোলাপশাহ্ মাজার এলাকায় অভিযান চালিয়ে ২৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাসুদ রানা (২৫), মেহেদী হাসান (২৩) ও ইউনুছ আলী (৪২) নামের তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় পল্টন মডেল থানায় মাদক মামলা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়