শিরোনাম
◈ লেবানন–ইসরায়েল সীমান্তে সাময়িক শান্তি, ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা ◈ জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর: প্রতিশোধ নয়, সহনশীলতাই সমৃদ্ধ বাংলাদেশের পথ ◈ কুষ্টিয়ায় 'পীর' হত্যার ঘটনায় নেই কোনো গ্রেফতার, পু‌লিশ বল‌ছে আসামী খু‌ঁজে পা‌চ্ছি না ◈ নিউজিল্যান্ডের বিরু‌দ্ধে সিরিজে শুভ সূচনা আমার প্রথম উদ্দেশ‌্য : মে‌হে‌দি মিরাজ ◈ বার কাউন্সিল নির্বাচন : পেছানো হয়েছে আইনজীবীদের অনুরোধে: সংসদে আইনমন্ত্রী ◈ হাম ও উপসর্গ নিয়ে দেশে আরও ৮ শিশুর মৃত্যু ◈ স্বর্ণের দামে বিয়ের ঐতিহ্যে ধাক্কা, দক্ষিণ এশিয়ায় গয়নার বদলে কৃত্রিম বিকল্পের দিকে ঝুঁকছেন মানুষ! ◈ এসএসসি পরীক্ষায় ফের আসছে ‘সাইলেন্ট এক্সপেল’, এটি কীভাবে করা হয় ◈ ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে যাচ্ছে সোনা, আসছে মাদক! ◈ বিশ্বের অন্য যেকোনো অঞ্চলের চেয়ে মধ্যপ্রাচ্যে তেল, গ্যাস বেশি কেন?

প্রকাশিত : ৩০ মে, ২০২১, ০৬:৪৭ বিকাল
আপডেট : ৩১ মে, ২০২১, ১২:৫৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ২৬৩টি জিনোম সিকোয়েন্স করে ১৪০ জনের দেহে ৪ দেশের ভ্যারিয়েন্ট শনাক্ত

শিমুল মাহমুদ: [২] রোববার স্বাস্থ্য অধিদফতরের করোনা বিষয়ক নিয়মিত বুলেটিনে এসব তথ্য জানিয়েছেন সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. তাহমিনা শিরীন।

[৩] তিনি বলেন, সারাদেশ থেকে এ পর্যন্ত ২৬৩টি জিনোম সিকোয়েন্স করা হয়েছে। তার মধ্যে ২৭ টি ইউকে ভ্যারিয়েন্ট, ৮৫টি সাউথ আফ্রিকান ভ্যারিয়েন্ট, ৫টি নাইজেরিয়ান ভ্যারিয়েন্ট এবং ২৩টি ভারতীয় ভ্যারিয়েন্ট পাওয়া গেছে। ভারত থেকে আগত ব্যক্তি এবং তাদের সংস্পর্শে আসা এমন ব্যক্তিদের মধ্যে ভারতীয় ভ্যারিয়েন্ট ভ্যারিয়েন্ট পাওয়া গেছে।

[৪] ডা. তাহমিনা শিরিন বলেন, করোনার ভ্যারিয়েন্ট কোনো নতুন বিষয় নয়। যত জিনোম সিকোয়েন্স করা হবে ততো ধরনের ভ্যারিয়েন্ট শনাক্ত হবে। নতুন নতুন ভ্যারিয়েন্টের আবির্ভাব হবে। ভ্যারিয়েন্ট যাই হোক না কেন, স্বাস্থ্যবিধি মানার ওপর গুরুত্ব দিতে হবে।

[৫] তিনি আরও বলেন, আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে যতটুক সম্ভব ঘরের মধ্যে অবস্থান করতে হবে। ঘরের বাইরে বের হলে সঠিকভাবে মাস্ক পরতে হবে। সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে। সাবান পানি দিয়ে হাত ধুতে হবে। টিকা নেওয়ার সময় আসলে টিকা গ্রহণ করতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়