শিরোনাম
◈ ভূমধ্যসাগরে দিক হারিয়ে ৬ দিন ভেসে থাকার পর ২১ বাংলাদেশিসহ ২৬ জন উদ্ধার, মৃত্যু অন্তত ২২ ◈ ড‌য়ে‌চে‌ভে‌লের প্রতি‌বেদন- আইপিএল সম্প্রচারে বাধা নেই, বলছে সরকার ◈ সাফ চ‌্যা‌ম্পিয়ন‌শিপ, শ‌ক্তিশালী ভারতের সঙ্গে ড্র করলো বাংলাদেশ ◈ ভারত-বাংলাদেশ পাইপলাইনে আবারও ৭ হাজার টন ডিজেল আমদানি শুরু ◈ ‘না ফেরার দেশে চলে গেলেন শামীম ওসমান’-পোস্টকার্ডের বিষয়ে যা জানা গেল ◈ জলবায়ু পরিবর্তনে তিন দশকে সবচেয়ে বড় ক্ষতির দায় যুক্তরাষ্ট্রের ◈ রফতানির ৮১ শতাংশই পোশাক খাত, বৈচিত্র্য না বাড়ালে বাড়বে ঝুঁকি! ◈ ডিপো থেকে জ্বালানি তেল নেওয়ার সময় পরিবর্তন ◈ রাজশাহী মেডিকেলের পরিচালককে ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত: স্বাস্থ্যমন্ত্রী ◈ দ্রুত ফুরোচ্ছে যুক্তরাষ্ট্রের অস্ত্রভান্ডার, দুশ্চিন্তায় পেন্টাগন: দ্য ওয়াশিংটন পোস্ট

প্রকাশিত : ৩০ মে, ২০২১, ০৪:৫৮ দুপুর
আপডেট : ৩০ মে, ২০২১, ০৪:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যশোরে ভারত ফেরত আরো দুইজনের শরীরে করোনা শনাক্ত

বাবুল আক্তার : [২] প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকা ভারতফেরত আরো দুই ব্যক্তির শরীরের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে একজনের বয়স ২০ বছর এবং অপরজনের বয়স ৪৭। তাদের যশোর জেনারেল হাসপাতালের করোনা ডেডিকেটেড ইউনিটে ভর্তি করা হয়েছে।

[৩] রোববার (৩০ মে) সিভিল সার্জনের কার্যালয় থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

[৪] সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার রেহনেওয়াজ রনি জানান, গত ১৫ মে ভারত থেকে বাংলাদেশে আসেন এ দুই ব্যক্তি। এরপর তাদের যশোরের ঝিকরগাছা উপজেলার গাজীর দরগাহ মাদরাসায় কোয়ারেন্টিনে রাখা হয়। গতকাল ২৯ মে ওই দুই ব্যক্তিসহ প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকা ৪৯ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষায় পাঠানো হয়। আজকে পাওয়া পিসিআর টেস্টের ফলাফলে তাদের করোনা পজেটিভ রেজাল্ট এসেছে। যে কারণে তাদের যশোর জেনারেল হাসপাতালের করোনা ডেডিকেটেড ইউনিটে ভর্তি করা হয়েছে।

[৫] স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, গত ২৬ এপ্রিল থেকে আজ পর্যন্ত প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকা ১৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে পাঁচজন ভারতীয় ভ্যারিয়েন্টের করোনায় আক্রান্ত।

[৬] এছাড়া রোববার জেলায় আরো ৩২ জনের করোনা শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। সূম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়