শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের পর ইসরায়েলেও যুদ্ধবিরোধী বিক্ষোভ, চাপে নেতানিয়াহু ◈ হরমুজ প্রণালী দিয়ে পাকিস্তানের ২০ জাহাজ চলাচলের অনুমতি দিল ইরান ◈ ৪৭.৫ মিলিয়ন ডলারে ব্যাংক এশিয়ার কাছে বাংলাদেশি কার্যক্রম বিক্রি করছে ব্যাংক আলফালাহ ◈ টানা ছুটি শেষে আজ থেকে খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান, জারি নতুন নির্দেশনা ◈ রাশিয়া-ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের সংঘাত: বাংলাদেশের বিকল্প শ্রমবাজারের অপেক্ষা ◈ যুক্তরাষ্ট্রে ‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ ◈ ‘প্রত্যেক নাগরিককে ২৫০০ টাকা বৈশাখী ভাতা’ নিয়ে যা জানা গেল ◈ জনগণের প্রত্যাশা পূরণে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর, আইনশৃঙ্খলা মেনে চলার নির্দেশ ◈ ভূমধ্যসাগরে দিক হারিয়ে ৬ দিন ভেসে থাকার পর ২১ বাংলাদেশিসহ ২৬ জন উদ্ধার, মৃত্যু অন্তত ২২ ◈ ড‌য়ে‌চে‌ভে‌লের প্রতি‌বেদন- আইপিএল সম্প্রচারে বাধা নেই, বলছে সরকার

প্রকাশিত : ৩০ মে, ২০২১, ০৩:৫৭ দুপুর
আপডেট : ৩০ মে, ২০২১, ০৩:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দেবিদ্বারে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

শাহিদুল ইসলাম: [২] কুমিল্লা জেলার দেবিদ্বার থানা পুলিশ ১০২ পিছ ইয়াবা ট্যাবলেটসহ ০২ চিহ্নিত মাদক ব্যবসায়ীকে জাফরগঞ্জ ইউনিয়নের বারুর গ্রাম হইতে গ্রেফতার করেছে।

[৩] শনিবার গভির রাতে দেবিদ্বার থানাধীন বারুর গ্রামের সাদতের বাড়ীর ব্রীজের উপর থেকে গোপন সংবাদের ভিত্তিতে মাদক ক্রয়-বিক্রয়কালে ১০২ পিচ ইয়াবা ট্যাবলেট সহ চিহ্নিত মাদক ব্যবসায়ী ও মাদক সেবী মোঃ জামাল (৩২), পিতা- মৃত আঃ ছাত্তার, মোঃ মতিউর রহমান (২৮), পিতা- অদুদ মাষ্টার উভয় সাং- বারুর, থানা- দেবিদ্বার, জেলা- কুমিল্লা গ্রেফতার করা হয়।

[৪] এ ব্যাপারে এসআই আঃ বাতেন জানান কুমিল্লা জেলা পুলিশের অভিবাবক মাননীয় পুলিশ সুপার কুমিল্লা মহোদয়ের নির্দেশে অফিসার ইনচার্জ এর সার্বিক তত্ত্বাবধানে আমি ও এএসআই মোঃ আজিজুল হক সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করিয়া ২৯/০৫/২০২১ খ্রিঃ তারিখ রাত্র ২৩.০৫ ঘটিকার সময় দেবিদ্বার থানাধীন বারুর গ্রামের সাদতের বাড়ীর ব্রীজের উপর থেকে গোপন সংবাদের ভিত্তিতে মাদক ক্রয়-বিক্রয়কালে ১০২ পিচ ইয়াবা ট্যাবলেট সহ চিহ্নিত ০২ মাদক ব্যবসায়ী ও মাদক সেবকে গ্রেফতার করতে সক্ষম হই।

[৫] দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমান বলেন,আমাদের মাননীয় পুলিশ সুপার কুমিল্লা মহোদয়ের নির্দেশনায় থানা এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনার ধারাবাহিকতায় এই গ্রেফতার অব্যাহত থাকবে। আমরা মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নিয়ে কাজ করছি। এই উদ্ধার সংক্রান্তে দেবিদ্বার থানায় আসামীদের বিরুদ্ধে মাদক মামলা রুজু করা হয়েছে এবং তাদের কুমিল্লা জেল হাজতে প্রেরন করা হয়েছে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়