শিরোনাম
◈ দলীয় নেতাকর্মীদের চাঙা করার চেষ্টা করছে বিএনপি ◈ নারী এশিয়ান কাপে চীনের কাছে ২-০ গো‌লে হারলো বাংলাদেশ ◈ ফুটবল ম্যাচ শুরুর আগেই সমর্থকের রহস্যময় মৃত্যু, আহত ৪৭ ◈ এলাকায় মাইকিং— ‘সাউন্ডবক্স বাজালে কবরস্থানে দাফন করতে দেওয়া হবে না’ (ভিডিও) ◈ কোচিং সেন্টার শতভাগ বন্ধ করতে হবে: শিক্ষামন্ত্রী ◈ ড. ইউনূসকে মুখ খুলতে হবে, অর্জন ধরে রাখতে সব উপদেষ্টাদের মাঠে নামতে হবে: নাহিদ ইসলাম ◈ জুলাই সনদের সাথে গণভোট বাতিল হওয়ার কোনো সম্পর্ক নেই : আইনমন্ত্রী ◈ দলীয় পদ ছাড়লেন জোনায়েদ সাকি ◈ কেরানীগঞ্জে গ্যাস লাইটার কারখানার আগুনে, ৫ জনের মরদেহ উদ্ধার (ভিডিও) ◈ বিমান ভূপাতিত হলে কী করেন পাইলট? জানুন টিকে থাকার বাস্তব গল্প

প্রকাশিত : ৩০ মে, ২০২১, ০৩:৫২ দুপুর
আপডেট : ৩০ মে, ২০২১, ০৮:৩২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] খালেদা জিয়ার জ্বর নিয়ন্ত্রণে এসেছে, চিকিৎসকরা আশাবাদী জ্বর হয়তো আর আসবে না: মির্জা ফখরুল

শাহানুজ্জামান টিটু: [২] রাজধানীর এভারকেয়ার হাসপাতালে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া শারীরিক সমস্যা নিয়ে একথা বলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

[৩] রোববার শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮০তম শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে তার মাজারে দোয়া ও মোনাজাত শেষে মির্জা ফখরুল বলেন, চিকিৎসকেরা অক্লান্ত পরিশ্রম করে তাঁর চিকিৎসা করছেন। চিকিৎসকদের সুচিকিৎসায় খালেদা জিয়ার জ্বর নিয়ন্ত্রণে এসেছে।

[৪] তিনি আরো বলেন, খালেদা জিয়ার প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। আমাদের দুঃখ হয় যে নেত্রী গণতন্ত্রের জন্য আজীবন সংগ্রাম করেছেন, ১৯৭১ সালে পাকহানাদার বাহিনীর কারা নির্যাতন ভোগ করেছেন, তাকে চিকিৎসার জন্য সুযোগ দেওয়া হয় না। বারবার বলা হয়েছে তার উন্নত চিকিৎসা দরকার। এজন্য অ্যাডভান্সড চিকিৎসা সেন্টার করা প্রয়োজন। কিন্তু সরকার প্রতিহিংসামূলক রাজনীতির কারণে তাকে চিকিৎসা থেকে বঞ্চিত করছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়