শিরোনাম
◈ দুই দিনে জমা ৩৩ মনোনয়নপত্র, এবার যাচাই-বাছাই, বি‌সি‌বির নির্বাচন ৭ জুন ◈ সারাদেশের ভূমি মালিকদের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে ভূমি মন্ত্রণালয় ◈ কয়েক ঘণ্টার মধ্যেই ঘোষণা হতে পারে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি: আল-আরাবিয়া ◈ দানবাক্সের টাকা চুরির অভিযোগ, ভাইরাল সেই সিদ্দিককে হাতেনাতে ধরল জনগণ (ভিডিও) ◈ দে‌শে বছর বছর গরু কোরবানি কেন কমছে? (ভিডিও) ◈ সচিব পদমর্যাদায় মহাপরিচালক হলেন বায়তুল মোকাররমের পেশ ইমাম মুফতি মুহিববুল্লা হিল বাকী ◈ 'বাংলাদেশি অনুপ্রবেশকারী' যেভাবে ফেরত পাঠাতে চায় শুভেন্দু অধিকারীর সরকার ◈ প্রধানমন্ত্রী কাল ময়মনসিংহ যাচ্ছেন, উদ্বোধন করবেন নজরুল জন্মজয়ন্তীর জাতীয় অনুষ্ঠান ও খাল পুনঃখনন কার্যক্রম ◈ ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম ও ইট-পাটকেল নিক্ষেপ করে হামলা ◈ আন্তর্জাতিক গণমাধ্যমে নারায়ণগঞ্জের অ্যালবিনো মহিষ: ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের অ্যালবিনো ষাঁড়কে কোরবানি’ দেবে বাংলাদেশ

প্রকাশিত : ৩০ মে, ২০২১, ০২:৫৮ দুপুর
আপডেট : ৩০ মে, ২০২১, ০৩:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পার্বতীপুরে পুলিশের অভিযানে ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সোহেল সানী: [২] দিনাজপুরের পার্বতীপুরে পুলিশের মাদক বিরোধি বিশেষ অভিযানে ৮ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় রবিবার দুপুরে পার্বতীপুর মডেল থানায় ধৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে পৃথক ৪টি মামলা হয়েছে। দুপুরে আসামীদের আদালতের মাধ্যমে দিনাজপুর জেলহাজতে প্রেরন করা হয়।

[৩] পার্বতীপুর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইমাম জাফর এর নেতৃত্বে পুলিশেল উপ-পরিদর্শক মিন্টু চন্দ্র বনিক, বিধান চন্দ্র বর্মনসহ একদল পুলিশ অভিযান চালিয়ে রবিবার ভোরে বড়পুকুরিয়া কয়লা খনি, মধ্যপাড়া, গোবিন্দপুর এলাকা থেকে আসাদুল হক (৩২), দেলোয়ার হোসেন ওরফে ডলার (২৮), আসাদুজ্জামান বুলবুল (৩০), পারভেজ মোশারফ (২২), জগদীশ দাস (৪০), আসিফুজ্জামান (১৫), শাহেদ বাবু (১৬), বিপ্লব টুডু (২৪) কে গ্রেপ্তার করে।

[৪] এসময় তাদের কাছ থেকে ৩৫০ পিস ইয়াবা, ৯ বোতল ফেন্সিডিল, ৪০০ গ্রাম গাজা ও ১২ লিটার চোলাইমদ উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১ লাখ ৩১ হাজার ২শ’ টাকা।

[৫] পার্বতীপুর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইমাম জাফর বলেন, মাদকবিরোধি বিশেষ অভিযানে এলাকার কুখ্যাত ৮ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে পৃথকভাবে ৪ টি মামলা হয়েছে। দুপুরে ধৃতদের জেলহাজতে প্রেরন করা হয়। তিনি আরও বলেন, উপজেলায় মাদক বিরোধি অভিযান অব্যাহত থাকবে। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়