শিরোনাম
◈ এয়ারপোর্ট ও বুর্জ খলিফা টাওয়ার ধ্বংসের ভিডিও নিয়ে যা জানা গেল ◈ জয়ের ফাঁস করা তালিকায় শীর্ষ চাহিদাসম্পন্ন ১৫ নায়িকা ◈ চলছে তালিকা তৈরির কাজ, চাঁদাবাজ-সন্ত্রাসীদের ধরতে যৌথ অভিযান ◈ মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন: থামাতে দৃশ্যমান উদ্যোগ নেই বিশ্ব শক্তির ◈ খামেনির ছেলেকে পছন্দ নয়, সর্বোচ্চ নেতা নির্বাচনে হস্তক্ষেপ করতে চান ট্রাম্প ◈ দীর্ঘদিনের দ্বন্দ্ব ও পরিকল্পনায় ইবি শিক্ষিকা খুন—স্বামীর মামলায় ৪ আসামি ◈ স্কুল-কলেজের জন্য আসছে র‍্যাংকিং সিস্টেম: শিক্ষামন্ত্রী ◈ দুই ইস্যুতে বাংলাদেশের আশ্বাস চাইল যুক্তরাষ্ট্র ◈ বক্তব্য খণ্ডিতভাবে প্রচার করে নির্বাচন ইস্যু জুড়ে বিভ্রান্তি: রিজওয়ানা ◈ গ্রাহকদের প্রতি বিদ্যুৎ সাশ্রয়ে ৭ নির্দেশনা বিদ্যুৎ বিভাগের

প্রকাশিত : ৩০ মে, ২০২১, ০২:৫০ দুপুর
আপডেট : ৩০ মে, ২০২১, ০২:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শ্রীপুরে স্কুল ছাত্রী অপহরণের অভিযোগ

মোতাহার খান: [২] গাজীপুরের শ্রীপুরে বরমী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির এক (১৩) ছাত্রীকে শ্রী সোহাগ নামে এক যুবক অপহরণ করেছে মর্মে অভিযোগ পাওয়া গেছে।

[৩] পরিবার সূত্রে জানা যায়, গাজীপুর সদর উপজেলার মজলিশপুর এলাকার সুধাংশুর ছেলে সোহাগ, ছাত্রী স্কুলে যাওয়া আসার পথে বিভিন্ন সময় কু-প্রস্তাব দিয়া উত্যক্ত করতো। ভিকটিম বিষয়টি পরিবারের লােকজনদের কে জানাইলে সােহাগ কে উত্যক্ত করতে মানা করলে শ্রী সােহাগ ক্ষিপ্ত হয়ে ছাত্রীকে অপহরন করে নিয়ে যাবে বলে হুমকী দেয়।

[৪] এরই ধারাবাহিকতায়( ২৩ মে) সকাল ৯ টার সময় ভিকটিম স্কুলের এ্যাসাইমেন্ট জমা দেওয়ার জন্য স্কুলের উদ্দেশ্যে রওনা দিয়া পাঠানটেক গোবাড়ীর সামনে পৌছামাত্রই শ্রী সােহাগ সহ তাহার সহযােগী আরও কয়েকজনকে নিয়া স্কুল ছাত্রীর পথ আটকাইয়া জোর পূর্বক একটি সিএনজিতে তুলে অপহরন করে।

[৫] পরে এই বিষয়ে স্কুল ছাত্রীর বাবা মানিক বর্মন বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ করে শ্রীপুর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।অভিযুক্তরা হলেন গাজীপুর সদর উপজেলার মজলিশপুর এলাকার সুধাংশুর ছেলে শ্রী সোহাগ(১৯), বাবু(২১), সুধাংশুর স্ত্রী কাজলি(৫০).ও শ্রীপুর উপজেলার কোষাদিয়া এলাকার সুজন মিয়ার স্ত্রী সেতু (২০)।পুলিশ ঘটনার সাথে জড়িতদের এখনো আটক করতে পারেনি বলে জানান স্কুল ছাত্রীর বাবা মানিক বর্মন।

[৬] শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোন্দকার ইমাম হোসেন বলেন, এই বিষয়ে একটি অপহরণ মামলা হয়েছে। অপহৃত ছাত্রীকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়