শিরোনাম
◈ অনলাইন বিজ্ঞাপনের আড়ালে ইসরায়েলের বিশ্বজুড়ে নজরদারি, বাদ যায়নি পেন্টাগন-ন্যাটো-জাতিসংঘও ◈ ল্যাবে তৈরি ভয়ংকর মাদক ‘কুশের’ ভয়ংকর বিস্তার, আসক্ত হচ্ছে শিক্ষিত তরুণরা ◈ সংসদ ভবন প্রাঙ্গণ পরিদর্শনে প্রধানমন্ত্রী, পরিচ্ছন্নতা ও সংস্কারের নির্দেশ ◈ দেশভাগের ৭৯ বছর পর ব্রহ্মপুত্র দিয়ে বাংলাদেশে পণ্য পাঠাল ভারত ◈ জাপানকে ছাড়িয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি হতে যাচ্ছে ভারত: আইএমএফ ◈ ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড, হাসপাতালে ভর্তি ১,৯৪৩ ◈ মালয়েশিয়ায় ১০ হাজার বাংলাদেশি কর্মী বিনা খরচে নিয়োগ, অনুমোদন পাচ্ছে ৩৩৮ এজেন ◈ সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন: শুক্রবার থেকে মনোনয়ন ফরম বিতরণ করবে বিএনপি ◈ কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির ◈ গাজীপুরে স্বামীকে পাশের ঘরে আটকে গার্মেন্টসকর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

প্রকাশিত : ৩০ মে, ২০২১, ১২:০৫ দুপুর
আপডেট : ৩০ মে, ২০২১, ১২:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফটিকছড়িতে দেড় কোটি টাকার উন্নয়ন কাজের উদ্বোধন

ওমর ফয়সাল: [২] ফটিকছড়ি উপজেলা পরিষদে বিগত দু’বছরে দেড় কোটি টাকা ব্যয়ে বিভিন্ন উন্নয়ন কাজ বাস্তবায়িত হয়েছে।

[৩] শনিবার (২৯ মে) সকালে এসব উন্নয়ন কার্যক্রমের শুভ উদ্বোধন করেন স্থানীয় সাংসদ ও তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারী।

[৪] এর আগে সমতল ভূমিতে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিভিন্ন সহায়তা প্রদান এবং ধান/চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়। পরে ফটিকছড়ি কোভিড-১৯ হাসপাতালে দায়িত্ব পালনকারী স্বেচ্ছসেবকদের সন্মাননা প্রদান এবং উপজেলা শিল্পকলা একাডেমীর উদ্বোধন উপলক্ষে শহীদ বীর মুক্তিযোদ্ধা শফিকুন নূর মাওলা (বীর প্রতীক) গণ মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় যোগ দেন সাংসদ।

[৫] উপজেলা নির্বাহী কর্মকর্তা সায়েদুল আরেফিনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন- উপজেলা চেয়ারম্যান এইচ এম আবু তৈয়ব, মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন নাহার মুক্তা, ভাইস চেয়ারম্যান এডভোকেট সালামত উল্লাহ চৌধুরী, সহকারী কমিশনার(ভ‚মি) জিসান বিন মাজেদ, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাবিল চৌধুরী, ফটিকছড়ি পৌর মেয়র আলহাজ্ব ইসমাইল হোসেন, ভ‚জপুর থানার ওসি শেখ আব্দুল্লাহ, ফটিকছড়ি থানার ওসি রবিউল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভা শেষে জহুরুল হক মিলনায়তনে উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সায়েদুল আরেফিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারী এমপি। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ