শিরোনাম
◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল ◈ সাবেক সিএমপি কমিশনার জলিল গ্রেপ্তার ◈ রিজার্ভ ছাড়ালো ৩৪ বিলিয়ন ডলার ◈ নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনা  ◈ পুলিশ সদস্যদের হতাহতের ঘটনাকে ‘যুদ্ধের ময়দানে ফয়সালা’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী  ◈ ট্যাগ অফিসার,তেল মজুত ধরতে পুরস্কার- কিন্তু কার্যকর ব্যবস্থাপনা কতটা হচ্ছে

প্রকাশিত : ৩০ মে, ২০২১, ১২:৩৬ রাত
আপডেট : ৩০ মে, ২০২১, ১২:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিশুদের সামনে যেসব কাজ করা ঠিক নয়

আতাউর অপু: প্রত্যেক মা-বাবাই চায় তাদের সন্তান যেন ভালো থাকে, তার মধ্যে খারাপ কোনো গুণ না থাকে। এটা তখনই সম্ভব যখন বাবা-মা সন্তানকে সঠিক পথ দেখাবে। শিশুরা বাবা-মাকে দেখেই অনেক কিছু শেখে। যদি বাবা-মা খারাপ শব্দ ব্যবহার করে বা অন্যের সঙ্গে ভালো ব্যবহার না করে, তাহলে এর প্রভাব শিশুর উপরও পড়তে পারে। আপনি যা করবেন সন্তানও তাই শিখবে। এ কারণে এমন অনেক কাজই আছে যা শিশুদের সামনে করা ঠিক নয়। যেমন-

১. যদি আপনার সন্তান আপনাকে সারাদিন টিভি বা ফোনে ব্যস্ত থাকতে দেখে, তবে সেও আপনার মতোই এইভাবে সময় কাটাবে। এ কারণে টিভি ও ফোনের পিছনে কম সময় ব্যয় করুন।

২. যদি প্রতিবেশী, বন্ধু বা পরিবারের কোনো সদস্যকে অপমান করেন, তাহলে তা শিশুর উপর খারাপ প্রভাব ফেলতে পারে। আপনি কাউকে অপছন্দ করতে পারেন, কিন্তু শিশুর সামনে তাদের প্রতি ক্ষোভ দেখাবেন না। কারণ আপনি যেটা করবেন শিশুও সেটা শিখবে।

৩. সন্তানকে খাওয়ার গুরুত্ব ব্যাখ্যা করুন, জীবনে খাওয়ার গুরুত্ব কতটা তা তাদেরকে বোঝান। নিজেও খাদ্য অপচয় করা থেকে বিরত থাকুন।

৪. সন্তান আশেপাশে থাকলে স্বামী-স্ত্রী ভদ্রতা বজায় রাখুন। তাদের সামনে এমন কোনও কাজ করা থেকে বিরত থাকুন, যা তাদের উপর খারাপ প্রভাব ফেলে।

৫. খুব বিরক্ত হলে বা রেগে গেলেও শিশুর সামনে কখনই চিৎকার করবেন না। বরং মেজাজ নিয়ন্ত্রণে রাখুন। সন্তানের সামনে এরকম করলে সে মনে করতে পারে এই আচরণ করা ঠিক।

৬. শিশুদের সামনে কারুর গায়ের রং, চেহারা নিয়ে খারাপ কোনো মন্তব্য করবেন না। আপনি যদি এইরকম আচরণ করেন, তবে আপনার সন্তানও এই পথ অনুসরণ করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়