শিরোনাম
◈ হরমুজ প্রণালিতে মাইন শনাক্তে ইরান বিপাকে, সক্ষমতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের ◈ অভিন্ন ভবিষ্যৎ ও কূটনৈতিক সম্পর্ক জোরদারে এনডিটিভিকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের বার্তা ◈ কোন শিল্পপতিকে বাঁচাতে হাসিনাকে দিল্লিতে আশ্রয়, অমিত শাহকে প্রশ্ন অভিষেকের! (ভিডিও) ◈ দক্ষিণ লেবাননে ইসরাইলি বিমান হামলায় নিহত ১০ ◈ ১৪ এপ্রিল ১০ উপজেলায় ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্র–ইরান যুদ্ধবিরতি: কার কী শর্ত, কোথায় অনিশ্চয়তা? ◈ বাগেরহাটে দিঘিতে কুমিরের শিকার কুকুর, প্রত্যক্ষদর্শীরা যা জানালেন ◈ চাকরি প্রার্থীদের জন্য বড় সুখবর আসছে! ◈ এক মাসে ৫৩২ মৃত্যু, থামছে না সড়ক দুর্ঘটনার মিছিল ◈ যেসব শিক্ষার্থীরা একাদশ শ্রেণিতে ভর্তি সহায়তা পাবেন ৬ হাজার টাকা, আবেদন করবেন যেভাবে

প্রকাশিত : ৩০ মে, ২০২১, ১২:২৬ রাত
আপডেট : ৩০ মে, ২০২১, ০৫:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নজরুলের ছবি নিয়ে বিভ্রাট: ক্ষমা চেয়েছে রবি

অনলাইন ডেস্ক: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মদিনে শ্রদ্ধা জানাতে গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি ব্যবহার করে মোবাইল টেলিকম কোম্পানি রবি। এ ঘটনায় আইনের আশ্রয় নেওয়ার কথা বলেছিলেন কবির নাতনি খিলখিল কাজী। দেশ রূপান্তর

এবার এ ঘটনায় দুঃখ প্রকাশ করে ‘আন্তরিকভাবে’ ক্ষমাপ্রার্থী বলে জানিয়েছে দেশের অন্যতম টেলিকম কোম্পানি।

নিজের ফেইসবুক পেজে ‘আমার আন্তরিকভাবে দুঃখিত’ এমন শিরোনামে রবি বলছে, “গত ২৫শে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে আমাদের সংশ্লিষ্ট এজেন্সি রবি’র ফেইসবুক পেজের একটি পোস্টে ভুল ছবি প্রকাশ করে। অনিচ্ছাকৃত এই ভুলের জন্য আমরা আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। বিষয়টি নজরে আসার সাথে সাথে আমরা পোস্টটি সরিয়ে দিয়েছি।”

এর আগে বৃহস্পতিবার এক ফেইসবুক পোস্টের মাধ্যমে খিলখিল কাজী অভিযোগ করেন, রবির ফেসবুক পেজে কবি নজরুলের জন্মদিনে একটি পোস্টার প্রকাশ করা হয়েছে। সেখানে ব্যবহার করা হয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের তরুণ বয়সের একটি ছবি।

নজরুলের নাতনি লেখেন, এর মাধ্যমে কবি কাজী নজরুল ইসলাম এবং কবি রবীন্দ্রনাথ ঠাকুর দুই কবিকেই অপমান করা হলো। আমরা পরিবারের পক্ষ থেকে আইনের ব্যবস্থা গ্রহণ করতে যাচ্ছি।

এরপর নজরুলের গান ও কবিতার বাণিজ্যিক ব্যবহার এবং র‌য়্যালিটি না পাওয়ার বিষয়টি তুলে ধরেন কাছে।

তিনি বলেন, রবিসহ বিভিন্ন মোবাইল টেলিকম কোম্পানি অনেক বছর ধরেই নজরুলের গান, কবিতা বাণিজ্যিকভাবে ব্যবহার করছে। কিন্তু ঠিকমতো রয়্যালটি দিচ্ছে না।

ছবি বিভ্রাট নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনা তৈরি হলে রবি দ্রুত সরিয়ে নেয়। এরপর অনেকটা সময় পার হলে শুক্রবার বিকেলে ’ক্ষমা’ চেয়ে প্রতিক্রিয়া জানায় রবি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়